মানব পাচার রোধে অগ্রগতি নেই বাংলাদেশের
মানব পাচার রোধের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। মানব পাচার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আগেরবারের মতো একই জায়গায় রয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘২০২৩ ট্রাফিকিং ইন পারসন্স রিপোর্ট : বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার মানব পাচার দূর করতে ন্যূনতম মান পূরণ করতে পারেনি। তবে এ লক্ষ্যে তারা উল্লেখযোগ্য চেষ্টা চালিয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০০০ সালের ট্র্যাফিকিং ভিকটিমস প্রটেকশন আইনের (টিভিপিএ) বাধ্যবাধকতা মেনে প্রধানত যে তিন স্তরে দেশগুলোকে ভাগ করা হয়, সেটার দ্বিতীয় স্তরে (টিয়ার-২) রাখা হয়েছে বাংলাদেশকে। এর অবস্থানে রাখার ব্যাখ্যায় প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার পাচার নির্মূলের সর্বনিম্ন মান পূরণ করতে পারেনি, তবে সেটি করার স্বার্থে উল্লেখযোগ্য চেষ্টা চালিয়েছে।
এতে বলা হয়, সরকার পাচারবিরোধী কার্যক্রমে কোভিড-১৯ মহামারির প্রভাব সত্ত্বেও সার্বিকভাবে পূর্ববর্তী বছরের তুলনায় ক্রমবর্ধমান পদক্ষেপ নিয়েছে। তাই বাংলাদেশ ‘টিয়ার-২’-এ থাকছে। যেসব দেশ মানব পাচার নির্মূলে টিভিপিএ’র সর্বনিম্ন মান পরিপূর্ণভাবে প্রতিপালন করতে পারে, সেগুলোকে রাখা হয় ‘স্তর-১’ এ। আর টিভিপিএ’র সর্বনিম্ন মান রক্ষা করতে না পারা এবং এক্ষেত্রে কার্যকর উদ্যোগ না নেওয়া দেশগুলোকে রাখা হয় সর্বনিম্ন ‘স্তর ৩’-এ। দ্বিতীয় স্তরে রাখা হয় ওইসব দেশকে, যেগুলো টিভিপিএ’র সর্বনিম্ন মান পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি; তবে সেগুলো প্রতিপালনে কার্যকর উদ্যোগ নিয়েছে।
সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, এসব উদ্যোগের মধ্যে রয়েছে পাচারকারীদের বিচারের সম্মুখীন করা, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে প্রথমবারের মতো রোহিঙ্গাদের মানব পাচারের বিষয় তদন্ত বৃদ্ধি এবং সরকার পরিচালিত রিক্রুটিং এজেন্সির সঙ্গে যুক্ত কিছু নিয়োগ ফি কমানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ। সরকার ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান (এনএপি) ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করেছে এবং বাংলাদেশে মানব পাচারের ওপর প্রথমবারের মতো জাতীয় সমীক্ষা প্রকাশ করেছে। তবে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ন্যূনতম মান পূরণ করতে পারেনি। সরকার আইন প্রয়োগের প্রশ্নে প্রচেষ্টা বাড়ালেও অভ্যন্তরীণ নারী পাচার রোধে পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। এছাড়া অবৈধ নিয়োগ কার্যক্রম পরিচালনাকারী সাব-এজেন্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। পাচারের শিকারদের নিরাপত্তা উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়। এছাড়া বেশিরভাগে ক্ষেত্রেই আদালত পাচারকারীদের কারাদ-ের পরিবর্তে জরিমানা করে, যা সরকারের সামগ্রিক পাচারবিরোধী প্রচেষ্টার উদ্যোগকে দুর্বল করে দেয়। এর ফলে পাচারের শিকার ক্ষতিগ্রস্তদের জন্য নিরাপত্তার উদ্বেগ তৈরি করে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকার মানব পাচার থেকে রক্ষায় প্রচেষ্টায় মিশ্র অগ্রগতি করেছে। সরকার প্রতিবছর ধারাবাহিকভাবে পাচারবিরোধী তথ্য প্রকাশ করেনি। এর ফলে বাংলাদেশে মানব পাচারের পরিস্থিতি সঠিকভাবে নিরূপণ করা বেশ কঠিন। সরকার পাচারের শিকার হিসাবে ২৪০ জনকে চিহ্নিত করেছে। এ সংখ্যা আগের বছরের একই সময়ের ১,১৩৮ জনের তুলনায় অনেক কম। পর্যবেক্ষকরা জানিয়েছেন, সারা বছর ধরে অপর্যাপ্ত তথ্য সংগ্রহের কারণে প্রকৃত পাচারের শিকারের সংখ্যা সম্ভবত অনেক বেশি হবে। সুশীল সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো দাবি করছে বিভিন্নভাবে কমপক্ষে ৬,৭৮১ জন পাচারের শিকার হয়েছে বলে চিহ্নিত করা গেছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।