উৎপাদন খরচ বৃদ্ধির প্রভাব পড়বে কোরবানির পশুর দামে
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
এবারও পশুর দাম বাড়তির দিকে থাকবে বলে জানিয়েছেন খামারিরা।
খামারিরাও জানিয়েছেন, গত দেড় বছরে পশুখাদ্যের উপকরণের দাম বেড়ে এখন দ্বিগুণের বেশিতে। আবার ওষুধ, বিদ্যুৎ, কর্মচারীদের বেতনসহ সার্বিক উৎপাদন ব্যয় বাড়াতে হয়েছে খামারিদের। এর ধারাবাহিকতায় এবার গত বছরের তুলনায় কোরবানির পশুর দাম বাড়তে পারে অন্তত ১০-১৫ শতাংশ।
দেশে প্রচলিত পশুখাদ্যের উপাদানগুলোর মধ্যে রয়েছে সয়াবিন খৈল, গমের ভুসি, রাইস পলিশ, মসুর ভুসি, সরিষার খৈল, ভুট্টা, মুগ ভুসি ও মটর ভুসি। খামারিরা জানিয়েছেন, বাজারে এখন প্রতি কেজি সয়াবিন খৈল ৬৮ টাকা, গমের ভুসি ৫৬, রাইস পলিশ ৩৩, মসুর ভুসি ৫৮, সরিষার খৈল ৫৫, ভুট্টা ভাঙা ৪০, মুগ ভুসি ৫৮ ও মটর ভুসি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অথচ বছর দেড়েক আগেও বাজারে প্রতি কেজি সয়াবিন খৈল ৪৪ টাকা, গমের ভুসি ২৬, রাইস পলিশ ১৬, মসুর ভুসি ২১, সরিষার খৈল ৩০, ভুট্টা ভাঙা ১৯, মুগ ভুসি ২০ ও মটর ভুসি প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। অর্থাৎ মাত্র দেড় বছরের ব্যবধানে বিভিন্ন খাদ্য উপকরণের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।
এর মধ্যে আবার দেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে দফায় দফায়। টিকতে না পেরে দেশের ১৫-২০ শতাংশ খামার বন্ধ হয়ে গেছে বলে দাবি করছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। সংগঠনটির হিসাব অনুযায়ী, সারা দেশে ছোট-বড় ১০ লাখের বেশি ডেইরি ও ফ্যাটেনিং খামার রয়েছে। মহামারীর প্রাদুর্ভাবের পর থেকেই এসব খামার লোকসানে রয়েছে। অনেকগুলো বন্ধও হয়ে গেছে।
বিভিন্ন জেলার খামারিরা জানিয়েছেন, এক জেলা থেকে অন্য জেলায় গরু নিতে চাঁদাবাজি, হাসিলসহ নানা ভোগান্তিতে পড়তে হয় তাদের। ঢাকায় একটি গরু নিয়ে গাড়ি ঢুকতে কয়েক ধাপে ৩-৪ হাজার টাকা চাঁদা দিতে হয়। এতে তাদের খরচ আরো বেড়ে যাচ্ছে। আবার অনেক স্থানে হাসিলের জন্য গরু নামিয়ে ফেলা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)