১১ ব্যাংকের ৩৩ হাজার ৫৭৫ কোটি টাকার মূলধন ঘাটতি
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বড় ধরনের মূলধন ঘাটতির জন্য ব্যাংকগুলোর দুর্নীতি এবং সুশাসনের অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
দেশের ১১টি ব্যাংক গত মার্চে ৩৩ হাজার ৫৭৫ কোটি টাকার যৌথ মূলধন ঘাটতির মুখে পড়েছে। যা তার আগের ৩ মাসের তুলনায় ৯.৩ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ক্রমাগত অনিয়ম এবং সুশাসনের অভাবে ব্যাংকগুলোতে এই প্রভাব পড়েছে।
মূলধন ঘাটতির সম্মুখীন হওয়া বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী, জনতা, সোনালী, বেসিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং পদ্মা ব্যাংকে গত ডিসেম্বরে তহবিল ঘাটতি ছিল ৩০ হাজার ৬৯৭ কোটি টাকা।
বড় ধরনের মূলধন ঘাটতির জন্য ব্যাংকগুলোর দুর্নীতি এবং করপোরেট সুশাসনের অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
মার্চ মাস পর্যন্ত ১১টি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল সবচেয়ে বেশি, ১৪ হাজার ০৯৩ কোটি টাকা।
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ঘাটতি দাঁড়ায় ৩ হাজার ৩৬০ কোটি টাকা। এ ছাড়া রূপালী ব্যাংকে ছিল ২ হাজার ৫৭৪ কোটি এবং জনতা ব্যাংকে ২ হাজার ৩৮৮ কোটি টাকা।
বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, উদ্বেগজনক পরিস্থিতি হচ্ছে, যেসব ব্যাংকের মূলধনের ঘাটতি বেশি তাদের আর্থিক অবস্থার অবনতি হচ্ছে।
বিশাল অনুপাতের খেলাপি ঋণ ব্যাংকগুলোর মূলধন ঘাটতি আরও বাড়িয়ে দিয়েছে।
২০২৩ সালের প্রথম ৩ মাসে খেলাপি ঋণ ১০ হাজার ৯৬৪ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৩১ হাজার ৬২১ কোটি টাকা হয়েছে। ৩ মাস আগের তুলনায় ব্যাংকিং খাতে নন-পারফর্মিং লোন (এনপিএল) বেড়েছে ৯ শতাংশ এবং এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ।
মার্চ মাস পর্যন্ত নন-পারফর্মিং লোনের অনুপাত দাঁড়িয়েছে বকেয়া ঋণের ৮.৮ শতাংশ। যা ডিসেম্বরে ছিল ৮.১৬ শতাংশ এবং আগের বছর একই সময়ে ছিল ৮.৫৩ শতাংশ।
ব্যাংকগুলোকে খেলাপি ঋণের বিপরীতে মোটা অংকের অর্থ বরাদ্দ রাখতে হয়, যা শেষ পর্যন্ত তাদের মূলধনে প্রভাব ফেলে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক কর্মকর্তা মনসুর আরও বলেন, সরকার এবং কেন্দ্রীয় ব্যাংককে মূলধন ঘাটতি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত।
তিনি বলেন, মালিক হিসেবে সরকারের উচিত রাষ্ট্র পরিচালিত ব্যাংকগুলোতে মূলধন বিনিয়োগ করা।
'তবে এই ধরনের বিনিয়োগ নেতিবাচক প্রভাব ফেলে। তার কারণ তহবিল সাধারণ মানুষের পকেট থেকে আসবে। তাই, কেন্দ্রীয় ব্যাংকের উচিত মূলধন ঘাটতির সম্মুখীন বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে বসে তাদের অবস্থার উন্নতির জন্য একটি কৌশল প্রণয়ন করা।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












