মানবাধিকার সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ?
সরকারের দেওয়া জাতীয় প্রতিবেদনে মূলত তৃতীয়বারের পর্যালোচনার সময় গৃহীত ১৭৮টি সুপারিশ বাস্তবায়নে তারা নানা উদ্যোগ বা ব্যবস্থা গ্রহণ করেছে বলে উল্লেখ করেছে। তবে জাতীয় প্রতিবেদনে উল্লেখিত এসব উদ্যোগ পর্যাপ্ত কি না বা সেগুলোর ফলপ্রসূতা নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুরুত্বপূর্ণ মানবাধিকার ব্যবস্থা ইউনিভার্সাল পিরিউডিক রিভিউ (ইউপিআর) বা সর্বজনীন পুনর্বীক্ষন পদ্ধতির আওতায় আগামীকাল ১৩ নভেম্বর চতুর্থবারের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচিত হতে যাচ্ছে। এই প্রক্রিয়া ২০০৬ সালে চালু হয়েছে।
২০০৯ সালে প্রথমবার, ২০১৩ সালে দ্বিতীয়বার এবং ২০১৮ সালে তৃতীয়বার বাংলাদেশ এ প্রক্রিয়ার আওতায় পর্যালোচিত হয়েছে।
মূলত মানবাধিকার পরিষদ এ প্রক্রিয়ার মাধ্যমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতি প্রতি সাড়ে চার বছর পর পর পর্যালোচনা করে থাকে। পর্যালোচনায় বিভিন্ন সদস্য রাষ্ট্র পর্যালোচনাধীন রাষ্ট্রকে মানবাধিকার সংক্রান্ত নানা বিষয়ে সুপারিশ করে। জাতিসংঘের অন্যান্য মানবাধিকার ব্যবস্থার তুলনায় বিভিন্ন রাষ্ট্রসহ অংশীজনদের কাছে এ প্রক্রিয়াটির অধিকতর গ্রহণযোগ্যতা রয়েছে।
তিনটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সেগুলো হচ্ছে:
১. সরকার প্রদত্ত জাতীয় প্রতিবেদন।
২. জাতিসংঘের বিভিন্ন তথ্যের সমন্বয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের প্রস্তুতকৃত সংকলন।
৩. জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা সংগঠনের জোটগুলোর দেওয়া প্রতিবেদনগুলো থেকে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের প্রস্তুতকৃত সংকলন।
এই প্রতিবেদনগুলো থেকে সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে পর্যালোচনাধীন রাষ্ট্রকে সুপারিশ প্রদান করে থাকে। মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরার পাশাপাশি সরকারের দেওয়া সুপারিশগুলো সমর্থন করতে পারে কিংবা নোটেট রাখতে পারে। যার অর্থ এই সুপারিশগুলো সরকার এই মুহূর্তে সমর্থন না করলেও ভবিষ্যতে সমর্থন করার পরিবেশ তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ইতোমধ্যে এই পর্যালোচনায় অংশ নেওয়ার জন্য সরকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা সংগঠনের জোটগুলো প্রতিবেদন জমা দিয়েছে। এগুলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
জাতিসংঘ অংশীজনদের প্রতিবেদনের যে সারসংক্ষেপ তৈরি করেছে সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের প্রভাব, জাতীয় মানবাধিকার কমিশনের অস্বচ্ছ সদস্য নিয়োগ প্রক্রিয়া ও প্যারিস নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যতা, বিচারবর্হিভূত হত্যাকা-, গুম ও নির্যাতনের অভিযোগগুলো অস্বীকার করা বা এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা বা জবাবদিহিতা নিশ্চিত না হওয়া, নাগরিক সংগঠন, মানবাধিকারকর্মী, সাংবাদিকদের হয়রানির অভিযোগসহ বিদ্যমান নানা প্রতিবন্ধকতা বা উদ্বেগের বিষয়গুলো উঠে এসেছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।