দখলদার সন্ত্রাসী ইসরাইলের শহরে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
আল ইহসান ডেস্ক:
দখলদার সন্ত্রাসী ইসরাইলের এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তারা দখলদার সন্ত্রাসী ইসরাইলের ভেতরে হামলা চালালো।
ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে ইসরাইলের ভেতরে এই হামলা চালিয়েছে এবং এ ধরনের হামলা আরও চালানো হবে বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোগী গোষ্ঠী এই ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে তারা দাবি করেছে, ইসরাইলের এইলাত শহরে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের শিশু, নারী এবং বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অপরাধে এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালানো হয়। একই সাথে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছে, শত্রুর ঘাঁটিতে তারা হামলা অব্যাহত রাখবে।
গত তিন নভেম্বর এইলাত শহরে সর্বপ্রথম ইরাকি যোদ্ধারা হামলা চালায়। সে সময় তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছিল দুটি ড্রোন দিয়ে তারা হামলা চালিয়েছে এবং এটি শুরু মাত্র, গাজায় বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।