-মিরপুরে রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বিএনপি-জামাত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের এক কর্মকতা সমকালকে বলেন, সারা দেশে মোট ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন।
এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই (প্রস্তুত অবস্থা) রয়েছে বলে জানান সদর দপ্তরের ওই কর্মকতা।
এছাড়াও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত আছে।
রাজধানীর মিরপুর ১০ ও ১৩ এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা মিরপুর ১৩ নম্বর সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে সাড়ে ১০টার দিকে তারা রাস্তা থেকে সরে যান।
শ্রমিকেরা বলছেন, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন, সবার বেতন সমান হারে বাড়েনি। সরকার ৫৬ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে যারা অভিজ্ঞ শ্রমিক তাদের বেতন বেড়েছে ২০-৩০ শতাংশ। এ কারণে তারা আবারও বিক্ষোভ করছেন।
চলছে চতুর্থ দফার অবরোধ, রাজধানীতে যান চলাচল কম
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ছে মানুষের উপস্থিতিও। সড়কে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা যায়।
রাজধানীর উত্তরা, বনানী, মহাখালী, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট, তেজগাঁও, বাংলামোটর, হাতিরঝিল, রামপুরা, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সড়কে মানুষ ও গণপরিবহনের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম ছিল।
মাহমুদুল হাসান নামে এক যাত্রী বলেন, সড়কে যান চলাচল কিছুটা কম। বাস কম আসছে। মানুষ বাসস্ট্যান্ড গুলোতে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।