মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
, ০১ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক হয়েছে।
দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার, আশ্রয়, প্রত্যাবাসন ও আইনি প্রক্রিয়া শক্তিশালী করার মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন।
সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং দেশটির মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনবিষয়ক কাউন্সিল সচিবালয়ের মধ্যে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ হাইকমিশন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা। অন্যদিকে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কাউন্সিলের পরিচালক আসানি বিন লাদজানি।
বৈঠকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। বিশেষ করে পাচারের শিকার ব্যক্তি, বিশেষত নারী ভুক্তভোগীদের দ্রুত উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, স্বদেশে প্রত্যাবাসন ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)