সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

মাতৃগর্ভ ‘রিজার্ভ’ করে শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, রাত ১:১৯
আল ইহসান ডেস্ক:
শিশু পাচারের আন্তর্জাতিক এক চক্রকে প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ার পুলিশ। ২০২৩ সাল থেকে সক্রিয় এই চক্র এ পর্যন্ত কমপক্ষে ২৫টি শিশুকে সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে।
ইন্দোনেশিয়ার পন্তিয়ানাক এবং তাংরাং শহর থেকে এই চক্রের সাথে জড়িত ১৩ জনকে চলতি সপ্তাহে গ্রেফতারের পাশাপাশি ছয়জন শিশুকেও পাচারের আগেই উদ্ধার করেছে পুলিশ। এই শিশুদের প্রত্যেকেরই বয়স এক বছরের মধ্যে।
পশ্চিম জাভা পুলিশের ‘ডিরেক্টর জেনারেল অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন’ সুরাওয়ান বিবিসি নিউজ ইন্দোনেশিয়াকে বলেছে, ‘এই শিশুদের প্রথমে পন্তিয়ানাকে এনে রাখা হয়েছিলো। পরে তাদের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা ছিলো।’
বিবিসি সিঙ্গাপুর পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলেও এখনো তা মেলেনি।
পুলিশ জানিয়েছে, এই চক্র মূলত এমন মা-বাবা বা সন্তানসম্ভাবা নারীদের নিশানা করতো যারা কথিতভাবে নিজেদের সন্তানদের লালন-পালন করতে অনিচ্ছুক ছিলো।
কিছু ক্ষেত্রে তাদের সাথে প্রথমে অনলাইনে যোগাযোগ করা হতো এবং ক্রমে হোয়াটসঅ্যাপের মতো ব্যক্তিগত অ্যাপ যোগাযোগের মাধ্যম হয়ে উঠতো।
পশ্চিম জাভার পুলিশ কর্মকর্তা সুরাওয়ান বলেছে, ‘শিশুরা মাতৃগর্ভে থাকাকালীনই বুকিং হয়ে যেতো। শিশুর জন্মানোর পর, ডেলিভারি সংক্রান্ত খরচ বহন করতো ওই পাচার চক্র। তারপর ক্ষতিপূরণ হিসেবে পরিবারকে টাকা দিয়ে ওই শিশুকে নিয়ে যাওয়া হতো।’
পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িতদের মধ্যে কেউ শিশুদের খুঁজে বের করেছে, কেউ তাদের দেখাশোনার ব্যবস্থা করছে, কেউ আবার ফ্যামিলি কার্ড ও পাসপোর্ট ইত্যাদি জাল নথি তৈরি করেছে।
মায়ের কাছ থেকে শিশুদের আলাদা করার পর তাদের একজন কেয়ারটেকারের কাছে দুই-তিন মাস রাখা হতো বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এরপর তাদের প্রথমে জাকার্তা এবং পরে পন্তিয়ানাকে নিয়ে যাওয়া হতো। এখানে তাদের বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট ও অন্যান্য জাল নথি তৈরি হতো।
পুলিশ জানায়, ওই শিশুদের ১১ মিলিয়ন (এক কোটি ১০ লাখ) ইন্দোনেশিয়ান রুপিয়াহ (প্রায় ৬৭৩ ডলার বা ৫০২ পাউন্ড) থেকে ১৬ মিলিয়ন (এক কোটি ৬০ লাখ) ইন্দোনেশিয়ান রুপিয়ায় বিক্রি করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন জানায়, এইভাবে এ পর্যন্ত কমপক্ষে ১২ জন ছেলে ও ১৩ জন মেয়ে শিশুকে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে বিক্রি করা হয়েছে। পশ্চিম জাভা প্রদেশের বিভিন্ন জেলা ও শহর থেকে এই শিশুদের আনা হয়েছিলো।
পুলিশের কাছে এই মুহূর্তে সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হলো সিঙ্গাপুর থেকে সেই ব্যক্তিদের খুঁজে বের করা যারা এই শিশুদের দত্তক নিয়েছে।
পুলিশের সন্দেহ, আর্থিক অনটনের কারণে কিছু মা-বাবা তাদের সন্তানদের বিক্রি করতে রাজি হয়ে থাকতে পারে। এই অভিভাবকদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা যেতে পারে বলে জানিয়েছে সুরাওয়ান।
এই চক্রের সাথে জড়িত ব্যক্তিদের এবং ক্রেতাদের গ্রেফতারের জন্য ইন্টারপোল ও সিঙ্গাপুর পুলিশকে সাহায্যের অনুরোধ জানিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ।
ইন্দোনেশিয়ায় কত সংখ্যক শিশুকে এইভাবে বিক্রি করা হয়েছে, তার কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। কিন্তু কেপিএআই-এর মানবপাচার সম্পর্কিত অপরাধের পরিসংখ্যান ঘাঁটলে লক্ষ্য করা যাবে (শিশু পাচারের) এই প্রবণতা সামঞ্জস্যপূর্ণ এবং ক্রমবর্ধমান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ১ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ১ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ১ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ১ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ১ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ১ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৩ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৩ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৩ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৩ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ৩ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ৩ দিন আগে