মাঠ জুড়ে সরিষা ফুলে হলুদের সমারোহ
উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার সরিষার বিস্তীর্ণ প্রতিটি ফসলের মাঠ সবুজ গাছের হলুদ ফুল রোদে ঝিকিমিকি করছে।
গত ক’বছর ধরে সরিষা চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকে পড়েছেন এ উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে এ অঞ্চলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এখন শুধু ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।
উপজেলার রসুলপুর গ্রামের কৃষক সুমন সোনার জানান, চলতি মৌসুমে আমি তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। ফলন ভালো হলে প্রতি একর জমিতে অন্তত ১০মণ হারে সরিষা উৎপাদন হবে।
এ ব্যাপারে উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক গোলাম মুর্তুজা বাবু জানান, এবার আবহাওয়া ভালো হওয়ায় অন্যান্য আবাদের পাশাপাশি সরিষার আবাদ করেছি। আশা করছি বিগত বছরের তুলনায় এবার সরিষার বাম্পার ফলন হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।