বাতাস ও খাদ্যে মাইক্রোপ্লাস্টিক, তরুণদের মধ্যে বাড়ছে কোলন ক্যানসার: গবেষণা
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিমাণে বাড়ছে কোলন বা মলাশয়ের ক্যানসারের রোগীর সংখ্যা। বিশেষ করে ২০ থেকে ৩০ বছর বয়সী তরুণেরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। বায়ু এবং খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবাহিত হওয়া মাইক্রোপ্লাস্টিকের ক্ষুদ্র কণা এই রোগের বিস্তার ঘটাতে বিশেষ ভূমিকা রাখছে। নতুন এক গবেষণায় এই তথ্য জানা যায়।
অন্যান্য দিক দিয়ে শারীরিকভাবে সুস্থ হলেও গত দুই দশকে আমেরিকায় কোলন ক্যানসারের রোগী সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অতিরিক্ত ওজন, অত্যাধুনিক প্রক্রিয়াজাত খাবার এবং অ্যান্টিবায়োটিকের ব্যবহারকে এই সমস্যার জন্য দায়ী করা হলেও বিজ্ঞানীরা এখন আরেকটি কারণ নিয়ে পর্যালোচনা করছেন।
এবার ৩ হাজারেরও বেশি গবেষণার তথ্য বিস্তৃত পর্যালোচনা করে দেখা গেছে, চাল বা চিনি কণার চেয়েও ছোট আকারের ক্ষুদ্র কণাগুলো এ সমস্যা সৃষ্টি করতে পারে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সেসকো (ইউসিএসএফ)-এর গবেষকেরা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। তারা জানিয়েছিলেন, এই ক্ষুদ্র কণাগুলো সময়ের সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গে জমে গিয়ে ডিএনএ–এর ক্ষতি করতে পারে।
এই ক্ষতি একসময় দীর্ঘস্থায়ী প্রদাহের সৃষ্টি করে, যা স্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করে এবং ক্যানসারের কোষগুলোকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করে।
বিজ্ঞানীদের মতে, পরিবেশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দ্রুত বাড়ছে। এটি মানুষ ও অন্যান্য প্রাণী এবং পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাইক্রোপ্লাস্টিকের কারণে প্রতি মানুষের স্বাস্থ্য ঝুঁকি সীমিত করতে আইনপ্রণেতাদের দ্রুত ব্যবস্থা নিতে বলেন গবেষকেরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)