মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
টানা বৃষ্টিতে বগুড়ায় তৈরি হয়েছে এক নির্মম বৈপরীত্যের চিত্র। একদিকে পানিতে তলিয়ে পচে যাচ্ছে করলা, লাউ, কুমড়া, পাট ও আমনের বীজতলা; অন্যদিকে উৎপাদন কমে যাওয়ার প্রভাবে কাঁচাবাজারে হু হু করে বাড়ছে সবজির দাম। ফলে একই দুর্যোগে দ্বিমুখী সংকটে পড়েছেন কৃষক ও ভোক্তা। মাঠে ফসল হারিয়ে দিশেহারা কৃষক, আর চড়া দামে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনে নাভিশ^াস উঠছে সাধারণ মানুষের।
কৃষি বিভাগ বলছে, চলতি জুলাই মাসের টানা বৃষ্টিতে বগুড়ার ৪১৭ হেক্টর আবাদি জমি পানির নিচে চলে গেছে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ হাজার ৯৬১ জন কৃষক। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সবজি, পাট ও আমনের বীজতলা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৫ জুলাই পর্যন্ত প্রস্তুত করা প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, এখনই বৃষ্টি না থামলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী হতে পারে বাজারের অস্থিরতা।
বগুড়া সদর উপজেলার শাখারিয়া দক্ষিণপাড়া গ্রামের করলা চাষি আমিরুল হোসেন বলেন, করলা চাষে প্রায় ১৫ হাজার টাকা খরচ করেছি। বিক্রি শুরু করার আগেই বৃষ্টি হলো। কয়েক দিনের মধ্যে পুরো ক্ষেত পানির নিচে চলে যায়। এখন সব গাছ পচে গেছে। এক টাকাও ঘরে তুলতে পারিনি।
এদিকে মাঠের এ ক্ষতির সরাসরি প্রভাব পড়েছে বগুড়ার কাঁচাবাজারে। উৎপাদন কমে যাওয়া, জমি থেকে সবজি তুলতে না পারা এবং বিভিন্ন এলাকা থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে কৃষক ফসল হারিয়ে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বেশি দাম দিয়েও প্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
বগুড়া শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজার ঘুরে দেখা যায়, কয়েক দিন আগেও ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে বেগুনের দাম ৬০-৮০ টাকা থেকে বেড়ে ৮০-১০০ টাকায় উঠেছে।
সবচেয়ে বেশি লাফ দিয়েছে ঝিঙ্গা ও বরবটি। গত সপ্তাহে ৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া দুই সবজিই এখন ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া ঢেঁড়স ২০ টাকা বেড়ে ৪০ টাকা, কচুর লতি ৫০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা এবং পটল ২০ টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউয়ের দাম ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকায় উঠেছে। শশা মানভেদে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় সর্বোচ্চ ৪০ টাকা বেশি।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে দাম বাড়ার মূল কারণ সরবরাহ সংকট। টানা বৃষ্টিতে অনেক এলাকায় জমিতে পানি জমে থাকায় কৃষক সবজি তুলতে পারছেন না। আবার যেসব এলাকায় ফসল রয়েছে, সেখান থেকেও পরিবহন ব্যাহত হওয়ায় মোকামে পর্যাপ্ত পণ্য পৌঁছাচ্ছে না।
রাজাবাজারের সবজি বিক্রেতা শামিম হোসেন বলেন, মোকাম থেকে আগের মতো সবজি আসছে না। কৃষকরা ক্ষেতে ঢ়ুকতে পারছেন না। অনেক সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। কম মাল আসায় বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
কৃষি অর্থনীতিবিদ আজাহার আলীর মতে, প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় মূল্য দিতে হয় কৃষক ও ভোক্তাকে। কৃষক উৎপাদন হারিয়ে লোকসানে পড়েন, আর সরবরাহ কমে যাওয়ার কারণে সেই ক্ষতির চাপ গিয়ে পড়ে ভোক্তার পকেটে। বগুড়ার বর্তমান পরিস্থিতি সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। এখন দ্রুত পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং বাজারে সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ না নেওয়া হলে দুর্ভোগ আরও বাড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












