মাগুরার কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মাগুরা সংবাদদাতা:
মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারকে ঘিরে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় কাঁঠালের পাইকারি বাজার। এখান থেকে প্রতি মৌসুমে দেশের ৩০-৩৫টি জেলায় কাঁঠাল সরবরাহ করা হয়। এবছর বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি কৃষক, বাগান মালিক ও ব্যবসায়ীরা।
মাগুরা জেলা কৃষি অফিস সূত্র জানায়, এবছর জেলায় ৭৫২ হেক্টর জমিতে কাঁঠাল চাষ করা হয়েছে। উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ৭৯৪ মেট্রিক টন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৭ কোটি টাকা।
কাঁঠাল ব্যবসায়ী আকরাম মোল্লা বলেন, ‘সীমাখালি বাজার থেকে কাঁঠাল কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠাই। এখানে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলে। এই ব্যবসায় লাভও ভালো হয়।’
হাসেম নামের আরেক চাষি বলেন, ‘মাগুরার কাঁঠালের স্বাদ ও মান অনেক ভালো। এবার ফলনও খুব ভালো হয়েছে। কাঁঠাল চাষ করে ভালো লাভ করছি। এটি লাভজনক ফসল।’
এবছর জেলায় কাঁঠালের ফলন ভালো হয়েছে বলে জানান মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-পরিচালক) তাইজুল ইসলাম।
তিনি বলেন, ‘কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে রপ্তানির সুযোগ বাড়ানো গেলে কাঁঠাল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)