মাছ চাষে মুরগির বিষ্ঠা, যা বললেন বিশেষজ্ঞরা
মৎস্যবিজ্ঞানীরা বলেছেন, মুরগি বিষ্ঠা সরাসরি মাছের খাবার হিসেবে জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
এ ছাড়া মাছ চাষে সরাসরি মুরগি বিষ্ঠার ব্যবহার পুকুরের পানির জন্য ক্ষতিকর, মাছের জন্য ক্ষতিকর, পুকুরের মাটির জন্যও ক্ষতিকর। এসব বিষ্ঠায় বড় হওয়া মাছ খেয়ে লোকজন নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে। কমতে পারে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা।
তারা বলেন, ‘মুরগি বিষ্ঠা মাটিতে পুঁতে পচিয়ে তা কম্পোস্ট সার হিসেবে জমিতে ব্যবহার করা যেতে পারে।’
জানা গেছে, নিকট অতীতেও মুরগির বিষ্ঠা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হতো। বিষ্ঠা পরীক্ষা-নিরীক্ষা করে এর ক্ষতিকর দিক পাওয়ায় সরকার তা নিষিদ্ধ করে। কিন্তু লাভ বেশি হওয়ায় অনেক চাষি এখনো মাছ চাষে মুরগি বিষ্ঠা ব্যবহার করছেন। সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে এর সত্যতা পাওয়া গেছে।
দেখা গেছে, মৎস্য খামারের ওপর মুরগির শেড করে সরাসরি মাছকে বিষ্ঠা খাওয়ানো হচ্ছে। অনেকে আবার মুরগির বিষ্ঠা বস্তায় ভরে পুকুরে মাছের খাদ্য হিসেবে দিচ্ছে।
দেখা গেছে, পুকুরে বিষ্ঠা দেওয়ায় পানি দূষিত হচ্ছে। নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। ট্রাক বা লরি দিয়ে যখন বিষ্ঠা নেওয়া হয় তখন পথচারীরা দুর্গন্ধে বমি করে দেয়।
স্থানীয় খামারীদের ভাষ্যমতে, মুরগির খামার পরিষ্কার করার সময় পানিতে বিষ্ঠা তরল হয়ে পাইপের মাধ্যমে ফিসারিতে দেওয়া হয়। বিষ্ঠা খাওয়ার ফলে মাছগুলো দ্রুত বেড়ে ওঠে।
এজন্য চিকিৎসকরা বলেন, ‘মুরগির বিষ্ঠা দেওয়া খামারের মাছ খাওয়ার ফলে মানুষের শরীরে রোগবালাই প্রবেশের ঝুঁকি রয়েছে। তাই মুরগির বিষ্ঠা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না।’
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুম মনীর বলেন, মাছে চাষে মুরগির বিষ্ঠা ব্যবহারে পুকুরের পানি, পুকুরের মাটি, মাছ এবং মানুষের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, এগুলো পানিতে মিশলে পানির অক্সিজেনের পরিমাণ কমে যায়। এ ছাড়া মুরগি যেসব অ্যান্টিবায়োটিক খায়, তা-ও বিষ্ঠার সঙ্গে কমবেশি বের হয়। সেসব বিষ্ঠা আবার মাছে খায়। মাছ থেকে তা আবার মানব দেহে প্রবেশ করে। এতে মানব দেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়ে যায়। ড্রাগ রেজিস্ট্যান্সও বেড়ে যায়। অনেক হেভি মেটাল মানব দেহে চলে আসে। এতে হার্ট, কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।