শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বিশ্বের সবচেয়ে গভীর ১০ গিরিখাত

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, রাত ১২:০৫
বিশ্বের সবচেয়ে গভীর ১০ গিরিখাত

ভূমিতে বড় এবং গভীর ফাটল বা ভি আকৃতির গভীর উপত্যকাকে ক্যানিয়ন বা গিরিখাত বলে। বেশির ভাগ গিরিখাত তৈরি হয় নদীর প্রবাহ থেকে ভূমি ক্ষয় হওয়ার মাধ্যমে। বহু বছর ধরে নদীর প্রবাহে তার তলদেশ থেকে মাটি ও পাথর সরে যায়, ফলে নদীর তলদেশ ক্ষয়ে গভীর খাদের সৃষ্টি হয়। ভূমিকম্পের কারণে ভূ-উপরিভাগে ফাটল সৃষ্টির মাধ্যমেও কয়েকটি গিরিখাতের সৃষ্টি হয়েছে। গিরিখাত বিভিন্ন ধরনের হয়। বিশ্বের সবচেয়ে গভীর ১০ গিরিখাত নিয়ে আজকের প্রতিবেদন।
(১) ইয়ারলাং সাংপো গ্র্যান্ড গিরিখাত:
এই গিরিখাতটি চীনের তিব্বত অঞ্চলে অবস্থিত। এটি ব্রহ্মপুত্র গিরিখাত নামেও পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত। এই গিরিখাতের গভীরতা সর্বোচ্চ ১৯ হাজার ৭১৪ ফুট এবং এটির দৈর্ঘ্য ৩১৩ মাইলের বেশি।
(২) কালি গ-কি গিরিখাত:
বিশ্বের দ্বিতীয় গভীরতম গিরিখাত কালি গ-কি। নেপালে হিমালয়ের যে অংশ দিয়ে কালি গ-কি নদী প্রবাহিত হচ্ছে, সেখানে এই গিরিখাত তৈরি হয়েছে। কালি গ-কি গিরিখাত ১৮ হাজার ২৭৮ ফুট গভীর।
(৩) সিন্ধু নদী গিরিখাত:
সিন্ধু নদী পাকিস্তানের পাঞ্জাব সমভূমির দিকে প্রবাহিত হওয়ার আগে নাঙ্গা পর্বত শৃঙ্গের (হিমালয়ের পশ্চিম অংশ) চারপাশে বাঁক নেওয়ার সময় একটি বড় গিরিখাত তৈরি করেছে। নাঙ্গা পর্বতের কাছে এই গিরিখাতের গভীরতা প্রায় ১৪ হাজার ৮০০ ফুট থেকে ১৭ হাজার ১০০ ফুট পর্যন্ত।
(৪) টাইগার ল্যাপিং গিরিখাত:
চীনের ইউনান প্রদেশের লিজিয়াং সিটির কাছ থেকে ৬০ কিলোমিটার দূরে টাইগার ল্যাপিং গিরিখাত। এই গিরিখাতের ভেতর দিয়ে জিনশা নদী প্রবাহিত হয়েছে। জ্যাড ড্রাগন বরফ পর্বত এবং হাবা বরফ পর্বতের মধ্যে এই গিরিখাতটি ১৫ কিলোমিটার বিস্তৃত।
(৫) কটাহুয়াসি গিরিখাত:
পেরুর খরস্রোতা কটাহুয়াসি নদীর পানিপ্রবাহে ভূমি ক্ষয় হয়ে কাটাহুয়াসি গিরিখাতের সৃষ্টি হয়েছে। ১১ হাজার ৪ ফুট গভীর এই গিরিখাতটি বিশ্বের গভীরতম গিরিখাতের একটি। দুটি বিশাল পর্বতমালা ক্ষয়ে গিয়ে এই গিরিখাতের সৃষ্টি হয়েছে।
(৬) কোলকা গিরিখাত:
কোলকা নদী থেকে কোলকা গিরিখাতের সৃষ্টি হয়েছে। এটি পেরুর দক্ষিণের আরেকিপা নগর থেকে ৯৯ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। আন্দিজ পর্বতমালার কোলকা ভ্যালিতে অবস্থিত এই গিরিখাতটির দৈর্ঘ্য প্রায় ৪৩ মাইল। এটি ১১ হাজার ফুট গভীর।
(৭) হেলস গিরিখাত:
যুক্তরাষ্ট্রের আইডাহো-অরেগন সীমান্তে অবস্থিত হেলস গিরিখাত ১২৫ মাইল লম্বা। এই গিরিখাতের প্রায় ৪০ মাইল অংশ এক মাইলের বেশি গভীর। সবচেয়ে গভীর অংশের গভীরতা ৭ হাজার ৯০০ ফুট। স্নেক নদীর চলার পথে অবস্থিত এই গিরিখাতটি উত্তর আমেরিকার সবচেয়ে গভীর গিরিখাত। এই গিরিখাতের দেয়ালগুলো হলুদ, লাল ও কমলা রঙের।
(৮) গ্র্যান্ড গিরিখাত:
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একেবারে উত্তর-পশ্চিম কোণে অবস্থিত এই গিরিখাতটি ২৭৭ মাইল লম্বা এবং ১৮ মাইল চওড়া। এটির গভীরতা সর্বোচ্চ ৬ হাজার ৯৩ ফুট পর্যন্ত পৌঁছেছে।
(৯) কপার গিরিখাত:
ছয়টি আলাদা আলাদা গিরিখাতকে একবারে কপার গিরিখাত বলা হয়। এগুলো মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। ছয়টি নদীর প্রবাহ থেকে এই ছয় গিরিখাতের সৃষ্টি হয়েছে।
(১০) তারা রিভার গিরিখাত:
ইউরোপের সবচেয়ে গভীর গিরিখাত তারা রিভার গিরিখাত। ৫১ মাইল লম্বা এই গিরিখাতটি মন্টেনেগ্রোর বিস্ট্রিকা থেকে বসনিয়া-হার্জেগোভিনার হুম গ্রাম পর্যন্ত বিস্তৃত। এই গিরিখাতে ৮০টির বেশি বিশালাকৃতির গুহা, বালুময় সৈকত, উঁচু খাঁড়া পাহাড় এবং পাথুরে ও নুড়িপাথরের সোপান রয়েছে। এই গিরিখাতের সবচেয়ে গভীর অংশ ৪ হাজার ২৬০ ফুট গভীর। তথ্যসূত্র: ওয়ার্ল্ডঅ্যাটলাস।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৩ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৫ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬