মাছের আঁশ ফেলনা নয়, যাচ্ছে বিদেশে, আসছে টাকা
, ৪ঠা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গোমতী নদীর বেড়িবাঁধ সড়ক ধরে কুমিল্লা নগর থেকে বিবির বাজারের দিকে যেতেই চোখে পড়ল ভিন্ন রকম কাজের দৃশ্য। বেড়িবাঁধ সড়কের পাশে ত্রিপল বিছিয়ে কিছু একটা শুকানো হচ্ছে। কাছে গিয়ে দেখা গেল, বাজারে মাছ কাটার পর যেই আঁশ ফেলে দেয়া হয়, সেসব এখানে যতœ সহকারে শুকানো হচ্ছে। কারণ, ফেলনা এসব মাছের আঁশ বিদেশে রপ্তানি হয়।
মাছের আঁশ শুকানোর কাজ করে মাহাবুব আলমসহ কয়েকজন যুবকের জীবনের গল্প বদলে গেছে। মাহাবুব কুমিল্লা নগরের সংরাইশ এলাকার ইয়াকুব আলীর ছেলে। তিনি কুমিল্লা নগরের অন্যতম প্রধান কাঁচাবাজার রাজগঞ্জ বাজারে দুই যুগের বেশি সময় ধরে মাছ কাটার কাজ করেছেন। শুরুর দিকে মাছ কেটে দিয়ে যা আয় হতো, তা দিয়েই কোনোরকমে চলছিল তার সংসার। দিনভর মাছ কাটার পর আঁশগুলো ফেলে দিতেন বাজারের পাশের ডাস্টবিনে। হঠাৎ একদিন এই ফেলনা আঁশগুলোই ভাগ্য বদলে দিতে শুরু করে তার।
শুরুর কথা বলতে গিয়ে মাহাবুব বললেন, প্রায় ১৩ বছর আগের ঘটনা। রাজগঞ্জ বাজারে মাছ কাটার কাজ করছিলাম। মাছ কাটার মধ্যেই ঢাকা থেকে আসা এক ব্যবসায়ীর সঙ্গে কথা হয় আমার। কথার ফাঁকেই ওই ব্যবসায়ী আমাকে জিজ্ঞেস করলেন, “মাছ কাটার পর আঁশগুলো কী করেন?” তখন আমি বলি, ডাস্টবিনে ফেলে দিই। ওই ব্যবসায়ী বললেন, “আঁশগুলো যদি আমাকে শুকিয়ে দেন, তাহলে আমি আপনাকে ভালো টাকা দেব।”
এমন কথা শুনে অবাক হন মাহাবুব। ওই ব্যবসায়ীর কথামতো আঁশগুলো পরিষ্কার করে শুকিয়ে প্রথম দিন মাছের ১০ কেজি শুকনা আঁশ দেন। ওই ব্যবসায়ী তাকে ৪০০ টাকা দেন। এতে তার আস্থা ও উৎসাহ বেড়ে যায়। বর্তমানে রাজগঞ্জ বাজারে তার মাছ কাটার দোকান আছে। সেখানে কয়েকজন মাছ কাটেন ও মাছের আঁশ শুকান, আর তিনি সব কাজ তদারক করেন। এখন প্রতি কেজি মাছের শুকনা আঁশ বিক্রি করছেন ৭০ টাকায়। কুমিল্লার এই মাছের আঁশ রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। পাইকারদের কাছ থেকে মাহাবুব জানতে পেরেছেন, মাছের আঁশগুলো চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। সেখান থেকে এগুলো জাপানসহ বিভিন্ন দেশে চলে যায়।
আঁশ শুকানোর কাজে জড়িত এক তরুণ জানান, আঁশ শুকানো ছাড়াও মাছের উচ্ছিষ্ট অংশ দিয়ে তৈরি হচ্ছে একধরনের তেল। মাছ ও মুরগির খাদ্য তৈরির উপাদান সেখান থেকে তৈরি হচ্ছে। মূলত মাছ কাটার পর আঁশ, নাড়িভুঁড়িসহ উচ্ছিষ্ট অংশ দিয়েই তৈরি হচ্ছে তেল ও মাছ-মুরগির খাদ্য তৈরির উপাদান।
মাহাবুবের দেখাদেখি অনেকেই এখন মাছের আঁশ শুকানোর কাজ করছেন। মাহাবুব বলেন, বছরখানেক আগে তিনিসহ কয়েকজন মিলে এই কাজ শুরু করেন। আঁশ ছাড়া বাকি উচ্ছিষ্ট অংশগুলো জ্বালিয়ে তেল বের করা হয়। বাকি অংশ মাছ-মুরগির খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। ওই তেলও মাছ-মুরগির খাদ্য তৈরির সময় মিশ্রণ করা হয়। এতে সুন্দর একটি ঘ্রাণ আসে। কক্সবাজারের মাছ-মুরগির খাদ্য তৈরির প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে তেল সংগ্রহ করে থাকে।
অরণ্যপুর ও ঝাকুনিপাড়া এলাকায় মাছের আঁশ শুকানোর কাজে নিয়োজিত আছেন সালাউদ্দিনসহ অন্তত সাত যুবক। তাদের মাসিক বেতন ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। থাকা-খাওয়া তাদের মালিকের।
মাসে ১২ হাজার টাকা বেতন পাচ্ছেন জানিয়ে সালাউদ্দিন বলেন, বাজারে যাঁরা মাছ কাটেন, তারা বস্তায় আঁশসহ উচ্ছিষ্ট অংশগুলো রেখে দেন। এরপর বিকেলে গিয়ে এগুলো তারা নিয়ে আসেন। এসব পরিষ্কার করে আঁশগুলো পরদিন সকালে শুকানো হয়। আর বাকি অংশগুলো চলে যায় তেল তৈরিসহ মাছ-মুরগির খাদ্য তৈরির কাজে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












