সম্পাদকীয়-২
মহা ভুল পরিকল্পনার এবং মহা বিড়ম্বনার উড়াল সেতু বা ফ্লাইওভার নির্মাণেরও বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে। কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনায়ই সঠিক পরিকল্পনা সম্ভব। সে পথেই চলতে হবে ইনশাআল্লাহ
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গতকাল গণমাধ্যমে শিরোনাম হয়েছে- ‘চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নামতেই যানজট’
চট্টগ্রাম মহানগরীর ফ্লাইওভারগুলো থেকে নামার পথে দীর্ঘ যানজটে পড়তে হয়। ওপর ও নিচের গাড়ির স্রোত একই জায়গায় মিশে প্রতিটি ফ্লাইওভারের র্যাম্পের (ঢালের) নিচে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। বিশেষজ্ঞরা বলছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা প্রণয়নে ভুলের কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, লালখান বাজার ফ্লাইওভার থেকে র্যাম্প দিয়ে গাড়ি নামছে শুল্কবহরে, আবার একই ফ্লাইওভারের অন্য একটি র্যাম্প গিয়ে পড়ছে সিইসি ও ইস্পাহানি মোড়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের গাড়ি নামছে ইস্পাহানি মোড়ে। এতে দেখা যাচ্ছে- ফ্লাইওভার থেকে নামার মুখে নিচের সড়কের একইমুখী গাড়ির স্রোত মিশে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকার যানজট নিরসনে নির্মাণ করা হয় মেয়র হানিফ ফ্লাইওভার। দুই হাজার একশ’ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত ফ্লাইওভারটি এখন নিজেই যানজটে কাবু। ফ্লাইওভারের উপর-নিচ সব জায়গায় যানজট। দিনের বেশির ভাগ সময়ই লেগে থাকা দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। টোল দিয়ে ফ্লাইওভার হয়ে ঢাকা প্রবেশ করা যানবাহন আটকা পড়ছে উড়াল সড়কে ওঠার পরই। পদ্মা সেতু ও এর সঙ্গে যুক্ত এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর এই যানজট আরও প্রকট হয়েছে। এই উড়াল সড়কে চলাচল করা যাত্রীরা এখন প্রশ্ন তুলছেন, এত অর্থ খরচ করে এটি নির্মাণ করে কী লাভ হলো?
যান চলাচল সহজ করতে গত দেড় দশকে ঢাকায় সাতটি ফ্লাইওভার নির্মাণ হলেও যানজট নিরসনে সেগুলো কাক্সিক্ষত ফল দিচ্ছে না; বিপুল অর্থ খরচ করে এই অবকাঠামো গড়ে তোলার উদ্দেশ্য ছিল অসৎ।
প্রকৃত উন্নয়নের চেয়ে ‘অর্থ ব্যয়ের মাধ্যমে দৃশ্যমান উন্নয়নে’ নজর থাকায় একের পর এক ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে।
ঢাকার রাস্তায় নাগরিকদের ‘ট্রিপ’ হয় দিনে গড়ে সাড়ে তিন কোটি। এসব ‘ট্রিপের’ ৪৭ শতাংশের দূরত্ব দেড় থেকে দুই কিলোমিটার। এ ধরনের শহরে ফ্লাইওভার কখনোই উপযুক্ত প্রকল্প নয়।
ঢাকায় মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় রাস্তায় নামছে নিত্যনতুন প্রাইভেট কার। পরিসংখ্যান বলছে, গড়ে প্রতিদিন ৭২টি প্রাইভেট গাড়ি রাজধানীর সড়কে নামছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলোদের গবেষণা অনুযায়ী, ঢাকার ৭৬ শতাংশ প্রাইভেট কারের দখলে। কিন্তু প্রাইভেট কারের যাত্রী মাত্র মোট যাত্রী সংখ্যার ৬ শতাংশ। প্রতিদিনই ব্যক্তিগত গাড়ি এবং যাত্রী উভয়ই বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, গণপরিবহনের গতি না বাড়িয়ে ফ্লাইওভার নির্মাণের ফলে প্রাইভেট কার যাত্রীরা ফ্লাইওভার ব্যবহারের সুবিধা নিয়ে নিচ্ছেন। যানজটের কোনো সুরাহা হচ্ছে না।
গবেষণা বলছে, রাস্তা যত বাড়বে এবং প্রশস্ত হবে, গাড়ির সংখ্যাও তত বাড়বে। সড়ক যত প্রশস্ত হোক, যানবাহনের বিশাল বহর চলতে গিয়ে দেখা দেবে যানজট। প্রায় তিন কোটি জনগোষ্ঠী রাজধানীতে এসে জমায়েত হয়েছে। ধারণ ক্ষমতার বহুগুণ জনতার ভারে ঢাকা আজ যানজটের শহর।
সঙ্গতকারণে আমরা মনে করি, অপ্রয়োজনীয় ফ্লাইওভার নির্মাণে যে ভূল এবং টাকা মারার পরিকল্পনা করা হয়েছে এরও বিচার এবং শাস্তি হওয়া উচিৎ। প্রসঙ্গত: তন্ত্র-মন্ত্রের সরকারের কর্তাব্যক্তিদের হৃদয়ে সঠিক ও দূরদর্শী পরিকল্পনার উদয় হবে না এটাই স্বাভাবিক। বিপরীতে রাজধানীর প্রতিষ্ঠান ও রাজধানীবাসীকে বিকেন্দ্রীকরণ করেই কেবল জনগণকে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দেয়া সম্ভব ইনশাআল্লাহ।
মূলত, সহীহ বিষয় বাস্তবায়নের অনুভূতি ও দায়িত্ববোধ আসে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ও জজবা এবং পরিক্রমা থেকে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাবেক পাট উপদেষ্টা নিজ ব্যবসার স্বার্থে কাঁচা পাট রফতানি বন্ধ করে পাট চাষী ও পাট শিল্পকে ধ্বংস করেছে। অবিলম্বে কাঁটা পাট রফতানি শুরুর পাশাপাশি সাবেক উপদেষ্টার দেশ ধ্বংসকারী পদক্ষেপের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে ইনশাআল্লাহ।
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত পবিত্র ২রা যিলহজ্জ শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস এবং ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘নগদ সোনা’ খ্যাত চামড়ার বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য বহুমুখী সংকটে। সমাধানের সক্রিয় উদ্যোগ সরকারকেই নিতে হবে
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসন্ন বাজেটে চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎস কর দিগুণ করার পরিকল্পনায় বর্তমান খাদ্যপণ্যের অগ্নিমূল্যে আরো ঘি ঢালা হবে। উৎস করের টাকা ব্যবসায়ীরা খরচ হিসেবেই ধরে। জনগণের ক্ষোভের আগুন তথা দ্রব্যমূল্যের আগুন থেকে বাঁচতে হলে সরকারকে অবশ্যই এই পথ থেকে সরে আসতে হবে।
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে কুভেন্দুর ক্ষমতাবলে শুধু কারচুপি আর কূট প্রক্রিয়ার অভিযোগই শেষ নয় বরং ধর্মনিরপেক্ষতা বিরোধী এবং মুসলিম নির্যাতন ও সম্পদ লুণ্ঠন তথা হিন্দুত্ববাদের উত্থান এবং মুসলমানদের ধর্মান্তকরণের দোহাই দিয়ে ভারতীয় সংবিধানকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে হিন্দুত্ববাদীদের ভোটে ক্ষমতা পেয়েছে কুভেন্দু। এ নির্বাচন অবৈধ এবং এ ক্ষমতা অসংবিধানিক ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ভারতকে এ নির্বাচন বাতিল করে হিন্দুত্ববাদের উত্থান নির্মুল করতে হবে।
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












