সম্পাদকীয়-১
ঢাকা শহরে ২ কোটি ভাড়াটিয়া বাড়ি ভাড়া বৃদ্ধির জুলুমে জর্জরিত তন্ত্র-মন্ত্রের সরকারের পর অন্তর্বর্তী সরকারও নীরব দর্শক কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায়ই বাড়ি ভাড়া বৃদ্ধির জুলুমবাজি বন্ধ হওয়া সম্ভব ইনশাআল্লাহ
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বছরের শুরুতে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি অনেকটা নিয়মে পরিণত হয়েছে। আইন অনুযায়ী, প্রতি দুই বছর পর বাড়িওয়ালারা চাইলে মানসম্মত পর্যায়ে বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারবেন। তবে সেই আইন বাস্তবায়ন করবে কোন সংস্থা, তার কোনো দিকনির্দেশনা নেই।
একদিকে বাড়ি ভাড়া বৃদ্ধি, অপরদিকে দ্রব্যমূল্যের লাগামহীন গতি। এর সঙ্গে যাতায়াত, লেখাপড়া ও চিকিৎসা খরচ- সব মিলিয়ে নাভিশ্বাস ওঠার অবস্থা সাধারণ মানুষের। যে হারে বাড়ি ভাড়া বেড়েছে তাতে আয়ের ৮০ শতাংশ চলে যাচ্ছে বাড়ি ভাড়া পরিশোধ করতে।
লাগামহীন এ বাড়ি ভাড়া বৃদ্ধিতে হতাশ তৈরি পোশাক শিল্পের শ্রমিক, বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিক, নগরের নিম্নবিত্ত মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে বাড়িভাড়া বেড়েছে ৬২৮ শতাংশ।
অন্য এক পরিসংখ্যান বলছে, ঢাকার ২৭ শতাংশ ভাড়াটিয়া আয়ের প্রায় ৩০ শতাংশ, ৫৭ শতাংশ ভাড়াটিয়া প্রায় ৫০ শতাংশ, ১২ শতাংশ ভাড়াটিয়া আয়ের প্রায় ৭৫ শতাংশ টাকা শুধুমাত্র বাসা ভাড়া পরিশোধে ব্যয় করে থাকেন।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের আইনটি হয়েছিল ১৯৯১ সালে। ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষার নানান বিষয় এখানে উল্লেখ থাকলেও বাস্তবে আইনটির বিন্দুমাত্র প্রয়োগ নেই।
প্রকাশিত তথ্য মতে, ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক পরিসংখ্যান বলছে, গত ২৫ বছরে রাজধানীতে বাড়ি ভাড়া বেড়েছে ৪০০ শতাংশ।
বিগত সব সরকারের মত অন্তর্বর্তীকালীন সরকারও ভাড়াটেদের ব্যাপারে একেবারেই উদাসীন। বাড়ি ভাড়া নিয়ে নামমাত্র যে আইন আছে, সেটি বাস্তবায়িত হয় না। কোন মন্ত্রণালয় বাস্তবায়ন করবে, সে ব্যাপারে আইনে কিছু বলা নেই। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করার কথা। আর ঢাকা সিটি করপোরেশন সব বাড়ির হোল্ডিং কর নির্ধারণ করে দেয়। কাজেই তাদেরই উচিত প্রতিটি বাড়ির ভাড়া নির্ধারণ করে দেয়া। সিটি করপোরেশনের এমন একটি তালিকাও আছে, কিন্তু সেটিও মানা হয় না। অনেকে জানেনও না।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য কোনো সরকারই উদ্যোগ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা তুললেও এরকম স্পর্শকাতর ও প্রয়োজনীয় বিষয়ে রহস্যজনকভাবে নীরব। জাতীয় ভোক্তা অধিকার আইনেও বাড়ি ভাড়ার বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি। ফলে বাড়িমালিকেরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন, বছর বছর ভাড়া বাড়াচ্ছেন। কোনো কোনো বাড়ির মালিক বছরে দুইবার ভাড়া বৃদ্ধি করেন-জানুয়ারি এবং জুন মাসে।
দৃশ্যমান বাস্তবতা হলো বাড়াওয়ালাদের বছর না ঘুরতেই ভাড়া বাড়ানো একটা রেওয়াজে পরিণত হয়েছে। এর হাত থেকে পরিত্রাণ পাওয়া জরুরি।
বাসা ভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে ভূক্তভোগীরা বারবার সরকারের কাছে দাবি জানিয়েছে। নানান কর্মসূচি পালন করেছে। তবুও এই অসহায় ভাড়াটিয়াদের কোনো কথাই শোনা হচ্ছে না।
সরকারের সদিচ্ছাই অনাকাক্সিক্ষত বাড়ি ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে মধ্যবিত্তের জীবনকে দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ।
মূলত, এসব বিষয় বাস্তবায়নের অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ও জজবা এবং পরিক্রমা থেকে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাবেক পাট উপদেষ্টা নিজ ব্যবসার স্বার্থে কাঁচা পাট রফতানি বন্ধ করে পাট চাষী ও পাট শিল্পকে ধ্বংস করেছে। অবিলম্বে কাঁটা পাট রফতানি শুরুর পাশাপাশি সাবেক উপদেষ্টার দেশ ধ্বংসকারী পদক্ষেপের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে ইনশাআল্লাহ।
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত পবিত্র ২রা যিলহজ্জ শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস এবং ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘নগদ সোনা’ খ্যাত চামড়ার বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য বহুমুখী সংকটে। সমাধানের সক্রিয় উদ্যোগ সরকারকেই নিতে হবে
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসন্ন বাজেটে চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎস কর দিগুণ করার পরিকল্পনায় বর্তমান খাদ্যপণ্যের অগ্নিমূল্যে আরো ঘি ঢালা হবে। উৎস করের টাকা ব্যবসায়ীরা খরচ হিসেবেই ধরে। জনগণের ক্ষোভের আগুন তথা দ্রব্যমূল্যের আগুন থেকে বাঁচতে হলে সরকারকে অবশ্যই এই পথ থেকে সরে আসতে হবে।
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে কুভেন্দুর ক্ষমতাবলে শুধু কারচুপি আর কূট প্রক্রিয়ার অভিযোগই শেষ নয় বরং ধর্মনিরপেক্ষতা বিরোধী এবং মুসলিম নির্যাতন ও সম্পদ লুণ্ঠন তথা হিন্দুত্ববাদের উত্থান এবং মুসলমানদের ধর্মান্তকরণের দোহাই দিয়ে ভারতীয় সংবিধানকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে হিন্দুত্ববাদীদের ভোটে ক্ষমতা পেয়েছে কুভেন্দু। এ নির্বাচন অবৈধ এবং এ ক্ষমতা অসংবিধানিক ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ভারতকে এ নির্বাচন বাতিল করে হিন্দুত্ববাদের উত্থান নির্মুল করতে হবে।
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












