মন্তব্য কলাম
মহাপবিত্র রওজা শরীফ ও মহাপবিত্র কা’বা শরীফের পবিত্র ভূমি জাজিরাতুল আরবকে অপবিত্র করে দিন দিন পরিণত করা হচ্ছে অবাধ পাপাচারের পঙ্কিলরাজ্যে নাউযুবিল্লাহ! কা’বা শরীফের আদলে তৈরি মঞ্চে চলছে খোলামেলা পোশাকে ফ্যাশন শো, উদ্দাম কনসার্ট, বিক্রি হয়েছে ৩৬ লাখ কোটি টাকার ভারতীয় সিনেমার টিকিট; পালিত হচ্ছে হ্যালোইনও! নাউযুবিল্লাহ!
ইসলামের প্রাণকেন্দ্রের পবিত্রতা রক্ষায় গোটা মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ। (প্রথম পর্ব)
, ১৯ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ২২নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৭ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মন্তব্য কলাম
ইসলামী আবহ ও আদর্শ থেকে দেশের মানুষকে বের করে আনতে নানা হারাম-কুফরী উদ্যোগ নিচ্ছে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিশন-২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে খুলে দেওয়া হয় সৌদির সিনেমা হল। আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট, ফ্যাশন শো ইত্যাদির। এরই ধারাবাহিকতায় আরেকটি উদ্যোগ ‘রিয়াদ সিজন’। সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে আগামী ৩০ নভেম্বর।
রকস্টার জেমস। দেশ এবং দেশের বাইরে নিয়মিত স্টেজ শোতে পারফর্ম করে এই নগরবাউল তারকা।
২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে জেমস। সেখানে একটি কনসার্টে গাইবে সে।
হজ ও ওমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের রাজ্যে! যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, যে দেশে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন মানবতার মুক্তির দূত হযরত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার দেশে কি হচ্ছে এসব!
এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে। ২০২২-২৩ অর্থ বছরে সৌদিতে ৯০০ মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয়। বাংলাদেশী মুদ্রায় যার মান হয় প্রায় ২৬ লক্ষ কোটি টাকা। ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায়, তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছে মোহাম্মদ বিন সালমান। দেশটিতে বর্তমানে ৬৯টি হল রয়েছে যাতে ৬২৭টি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। আর এসব সিনেমা হারাম পাপাচারে পরিপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি রুমি আল কাহতানি নামের এক মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যেখানে তাকে খোলামেলা পোশাকে কালেমা খচিত সৌদি আরবের পতাকা হাতে দেখা যায়। এই ছবিও সামাজিক মাধ্যমে তুলেছিলো সমালোচনার ঝড়। এছাড়াও ইসলামে যেখানে মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ সেখানে সম্প্রতি বার খুলে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। যদিও আপাতত এই বারে প্রবেশের অনুমুতি পাবে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনৈতিকরা।
শুধু মদ বা সিনেমা না, সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্টও। বিশ্বক্ষ্যাৎ বিভিন্ন পপ তারকা, জাস্টিন বিবার এমনকি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এরও কনসার্ট হয় দেশটিতে। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালিমার পতাকা সামনে নিয়েই দিব্যি চলছে পপ কনসার্ট। এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো, যাতে হলিউড, বলিউডের তারকারা পারফর্ম করে থাকেন।
এছাড়াও আরও একটা ঘটনা নজরে আসে বেশ কিছুদিন আগে। সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব হ্যালোইনও। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্বের বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায় সেখানকার বাসিন্দারা উদ্ভট পোশাকে শয়তান বা প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর হ্যালোইন উৎসব পালন করছে। এই উৎসব ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক, তবুও পালিত হচ্ছে সৌদিতে।
বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বাণিজ্যিক বিষয়ে যে কোনো দেশের চিহ্ন ও লোগো এবং ধর্মীয় জিনিসের প্রতীক ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটি। গতকাল রবিবার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই প্রতীকগুলোর অপব্যবহার রোধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পবিত্র কা’বার আদলে তৈরি হয়েছে স্টেজ আর সেই স্টেজে নাচ-গান করছে জনপ্রিয় শিল্পী জেনেফার লোপেজ ও সেলিন ডিওন! এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য আর এর পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়!
১৩ নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে ফ্যাশন শো এর পাশাপাশি ছিলো নাচ-গানের আয়োজনও। আর সেই আয়োজনেই খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে। আর এর পর থেকেই বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়।
বর্তমানে সৌদি রাজ পরিবারের সদস্য সংখ্যা প্রায় ১৬ হাজার। তবে তাদের মধ্যে ভাগ্যবান দুই হাজারের মতো সদস্যদের দ্বারা সৌদি আরব পরিচালিত হয়। সৌদি সাম্রাজ্যের উত্তরসূরি নির্বাচক কমিটির সদস্য সংখ্যা ৪৩। তবে বাদশাহ অন্য আপন ভাই, সৎ ভাই, ভাইয়ের ছেলে, সৎ ভাইয়ের ছেলে, বোন, বোনের সন্তানদের রাষ্ট্রীয় নানান পদে আসীন করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে চলে। এমন রীতিই চলে আসছে দীর্ঘদিন ধরে। এজন্য কোনো বাদশাহর ছেলেকে কখনো যুবরাজ ঘোষণা করা হয় না। কিন্তু মুহাম্মদ তার বাবা সালমানের শাসনামলে রীতি ভেঙে ‘যুবরাজ’ নিয়োগ পেয়েছে। এর মাধ্যমে রাজ পরিবারে প্রথাভাঙার সূচনা হয়েছে।
১৯৭০ সালে মেয়েদের প্রথম বিশ্ববিদ্যালয় চালু করা হয়। সৌদি আরবে মেয়েদের প্রথম স্কুলের নাম দার আল হানান। আর রিয়াদ কলেজ অব এডুকেশন সৌদি নারীদের প্রথম বিশ্ববিদ্যালয়। পরিবর্তিত সময়ের চাহিদার ভিত্তিতে ধীরে ধীরে নারীদের সমাজের মূলস্রোতে তুলে আনার লক্ষ্যে এগোতে থাকে শাসকরা। এরই ধারাবাহিকতায় ২০০১ সাল থেকে নারীরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই পরিচয়পত্র নেওয়ার সুযোগ পাচ্ছে। ২০০৫ সালে সৌদি আরবে নারীদের জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ হয়। ২০০৯ সালে বাদশাহ আবদুল্লাহ সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী হিসেবে নুরা আল কায়েজকে নিয়োগ দেয়। ২০১২ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেয় সৌদি নারীরা। তাদের মধ্যে সারাহ আত্তার নারীদের ৮০০ মিটার দৌড়ে লন্ডন অলিম্পিকের ট্র্যাকে নামে হিজাব পরে। ২০১৩ সালে কিছু নির্দিষ্ট এলাকায় ইসলামি রীতিতে পুরো শরীর ঢেকে এবং কোনো পুরুষ আত্মীয়ের উপস্থিতিতে সাইকেল ও মোটরসাইকেল চালানোর অনুমতি পায় সৌদি নারীরা। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বাদশাহ আবদুল্লাহ সৌদি আরবের রক্ষণশীল কাউন্সিল শুরায় প্রথমবারের মতো ৩০ জন নারী নিয়োগ দেয়। ২০১৫ সালে সৌদি আরবের পৌরসভা নির্বাচনে নারীরা প্রথমবারের মতো ভোট দেওয়ার এবং নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। ওই নির্বাচনে ২০ জন নারী নির্বাচিত হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরব দেশটির স্টক এক্সচেঞ্জের চেয়ারপারসন হিসেবে সারাহ আল সুহাইমির নাম ঘোষণা করে আরেক ইতিহাস রচনা করে। ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর সৌদি আরব নারীদের গাড়ি চালানোর অনুমতি-সংক্রান্ত এক আদেশ জারি করে। ২০১৮ সালের জুন মাসে এই আদেশ কার্যকর হয়। এর ফলে সৌদি নারীরা গাড়ি চালানোর স্বতন্ত্র লাইসেন্স পাচ্ছে।
২০২১ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববী শরীফের নিরাপত্তার দায়িত্বে নারী সদস্য মোতায়েন করা হয়। এবারই প্রথমবারের মতো নারীদের একাকী হজ্জ পালনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। চলতি বছরের আগস্ট মাসে হারামাইন পরিচালনা পরিষদে দশজন নারী সদস্য নিয়োগ দেওয়া হয়।
কর্মক্ষেত্রে সৌদি নারীদের অংশগ্রহণ বাড়ানোরও পরিকল্পনা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে জনশক্তির এক-তৃতীয়াংশ নারী করতে চায় দেশটি। এসব ছাড়াও সম্প্রতি প্রথম নারী রেস্তোরাঁ মালিক, প্রথম নারী পশু চিকিৎসক, প্রথম নারী ট্যুর গাইড পেয়েছে সৌদি আরব।
২০১৯ সালে এক ডিক্রিতে নারীদের ভ্রমণের বিধিনিষেধ রহিত করে জানানো হয়, ২০১৯ সালের ২০ আগস্টের পর থেকে ২১ বছর বা তার বেশি বয়সের নারীদের স্বাধীনভাবে ভ্রমণের অনুমতি রয়েছে। একই বছর সৌদি আরব ট্যুরিস্ট ই-ভিসা চালু করে। বিশ্বের ৪৯টি দেশের দর্শনার্থীরা নতুন এই ভিসা ব্যবহারের সুযোগ পায়।
২০১৭ সালে যুবরাজের নেতৃত্বে দ্য পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) গঠন করা হয়। একই বছর যুবরাজের নেতৃত্বে রিয়াদে দ্য মিস্ক ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। যেখানে দেশটির সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে যোগ্য তরুণদের একত্র করা হয়। ২০১৮ সালে সৌদি বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় ঘোষণা করে যে নারীদের নিজস্ব ব্যবসা শুরুর জন্য পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। ২০১৮ সালে ক্রাউন প্রিন্স সৌদি আরবে প্রথম নিউক্লিয়ার প্রজেক্ট হাতে নেয়। ১৬টি পারমাণবিক চুল্লি নির্মাণ করা হবে এই কার্যক্রমে। পরবর্তী ২৫ বছরের জন্য ৮০ বিলিয়ন ডলার ব্যয়ে এ প্রকল্প নেওয়া হয়। ২০১৯ সালে সৌদি মন্ত্রিসভা বিশেষ আকামা সুবিধা দেওয়ার ঘোষণা দেয়, যার ফলে বিদেশি নাগরিকরা কোনো স্পন্সর ছাড়া দেশটিতে কাজ করার ও থাকার সুবিধা পাবেন। একই বছর দেশটির শেয়ারবাজারে বিদেশিদের বিনিয়োগে বিশেষ সুবিধা গ্রহণ করে ও সৌদি আরামকো কোম্পানির শেয়ার ছাড়লে এটি বিশ্বের এটি বিশ্বের বৃহত্তম আইপিওতে পরিণত হয়।
২০১৮ সালে ৩৫ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রিয়াদে প্রথম বাণিজ্যিক সিনেমা হল চালু হয়। যেখানে ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমা মুক্তি পায়। একই বছর সৌদি আরব প্রথমবারের মতো কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয়। ২০১৮ সালে সৌদি প্রথমবারের মতো ভেনিস আর্কিটেকচার বিয়েনলে অংশ নেয়। এ বছর রিয়াদের ফর্মুলা রেসে প্রথম আন্তর্জাতিক পারফরমারদের মধ্যে এনরিক ইগলেসিয়াস, আমর দিয়াব এবং ব্ল্যাক আইড পিস অংশ নেয়, যাদের জন্য প্রথম পরীক্ষামূলক ট্যুরিস্ট ভিসা মঞ্জুর করা হয়। এ বছরই সৌদিতে প্রথম শীতকালীন ট্যান্টোরা ফেস্টিভ্যাল শুরু হয়। আন্তর্জাতিক অভিনেতা এবং বিশ্বের দর্শনার্থীদের আলুলায় নিয়ে আসা হয়।
২০১৯ সাল থেকে সৌদি আরবজুড়ে গানের উৎসব হয়। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে শুরু হওয়া এ অনুষ্ঠানে পিটবুল এবং আকনের মতো আন্তর্জাতিক তারকারা সংগীত পরিবেশনা করেন।
২০২০ সালে ডেজার্ট এক্স আলুলার প্রথম সংস্করণে সৌদি থেকে শিল্পীদের ১৪টি বড় আকারের ভাস্কর্য প্রদর্শনীর ব্যবস্থা হাতে নেয়। যেখানে সৌদি আরব, মধ্যপ্রাচ্য ও আমেরিকার শিল্পীরা অংশগ্রহণ করে।
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-বাংলাদেশ সম্পোর্কোন্নয়ন কেন শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে? অনন্য উচ্চতায় উঠা এ সম্পর্ক কেন ইসলামী মূল্যবোধ ও মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হবে না? (১ম পর্ব)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতিরক্ষা আধুনিকায়ন ও কৌশলগত স্বনির্ভরতা: বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৭)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই অথচ ১৬৫০ থেকে ১৭৫০-এই ১০০ বছরে ইউরোপীয় কোম্পানিগুলোই বাংলা থেকেই ৩ লাখ গজ থেকে ৩ কোটি গজ কাপড় রপ্তানি করেছে। এই বিপুল উৎপাদনে এই বাংলাদেশই কীভাবে তুলার যোগান দিল?
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ৪ কোটি মানুষ না খেয়ে থাকে। অথচ বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার শস্য নষ্ট হয় খাদ্য অপচয় রোধ করতে ‘নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই’- পবিত্র কুরআন শরীফ উনার এই নির্দেশ সমাজের সর্বাত্মক প্রতিফলন ব্যতীত কোনো বিকল্প নেই।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলস জমিদারের কায়দায় বসে বসে তালুক বিক্রী করে খাওয়ার মতই জ্যামিতিক হারে ঋণ বাড়িয়ে চলছে সরকার ২০২৮-২৯ অর্থবছর ঋণের পরিমাণ দাঁড়াবে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকায়। দুর্নীতি বন্ধের পাশাপাশি উৎপাদন বাড়ানো রফতানী বৃদ্ধি ও বহুর্মুখীকরণ করার উদ্যম নেই সরকারের দেশ জাতিকে করে যাচ্ছে সুদী মহাজনদের কাছে জিম্মি ও বিক্রী।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১৩)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ নির্ভর বাজেট প্রণয়ন না করে রফতানী বহুর্মুখীকরণের দ্বারা সমৃদ্ধ বাজেট প্রণয়ন খুব সহজেই সম্ভব। কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ প্রথম হলেও রফতানীতে তলানীতে। কাঁঠাল রফতানী করেও বিলিয়ন বিলিয়ন ডলার আয় সম্ভব।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব ৬)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব- ৫)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
“বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০টির বেশি দেশে”- গত পরশু (৮ই জুন) এই বিবৃতি দেয়া স্বাস্থ্যমন্ত্রী কী ভেবে দেখবেন মার্কিনীদের সাথে করা গোলামী চুক্তিতে তার এই উচ্ছাস পুরোটাই গভীর এবং চরম-পরম উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি বাংলাদেশের ওষুধশিল্পের জন্যও মহা ধ্বংস প্রক্রিয়া বাংলাদেশের ৫১ কোটি নাগরিকের নিরাপত্তা নির্মূলীকরণ প্রক্রিয়া। মহা আত্মঘাতী, সর্বনাশী, দেশের সার্বভৌমত্ব বিক্রিকারী এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে (২য় পর্ব)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশের মহাকাশ প্রতিরক্ষা কৌশল: ৫০ লক্ষাধিক বহরের সমন্বিত বাহিনীর জন্য কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির রূপরেখা (পর্ব-৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












