মহাকাশ থেকে রহস্যময় ধাতব এসে পড়লো সমুদ্রসৈকতে
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি সৈকতে রহস্যময় কিছু ধাতব গোলক ভেসে এসেছে। কর্মকর্তারা বলছে, এসব বস্তু মহাকাশ থেকে ছিটকে আসা ধাতব বল।
অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ফরেস্ট বিচে এ ধরনের কয়েকটি ধাতব গোলক খুঁজে পাওয়ার কথা জানিয়েছে।
পরে সংস্থাটি বলেছে, অজ্ঞাত বস্তুগুলো আসলে মহাকাশযানের ধ্বংসাবশেষ। ধারণা করা হচ্ছে, সম্প্রতি পৃথিবীর কক্ষপথ থেকে বায়ুমন্ডলে ফিরে আসা একটি রকেটের অংশ এগুলো।
সংস্থাটি আরও বলে, ‘উদ্ধার করা বস্তুগুলো দেখে মনে হচ্ছে, এগুলো একটি মহাকাশ উৎক্ষেপণ যানের প্রেশার ভেসেল।’
অস্বাভাবিক মনে হলেও মহাকাশযান থেকে ধ্বংসাবশেষ ছিটকে পৃথিবীতে পড়ার ঘটনা নতুন কিছু নয়।
অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি তাদের ওয়েবসাইটে লিখেছে, মহাকাশে অভিযান শেষে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের সময় পুরোপুরি পুড়ে না যাওয়া বিভিন্ন মহাকাশযান বা উপগ্রহের অংশ পৃথিবীতে পড়ে যেতে পারে।
স্পেস এজেন্সির তথ্যমতে, গত পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় মহাকাশযানের ধ্বংসাবশেষ পাওয়ার তৃতীয় ঘটনা এটি। এর আগে ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি ধাতব বস্তু ভেসে এসেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন?
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












