মহাকাশ থেকে জ্বলজ্বলে মক্কা শরীফ, মদিনা শরীফের ভিডিও পাঠালেন নভোচারী
, ২৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আলনিয়াদী মহাকাশ থেকে ধারণ করা পবিত্র মক্কা ও মদিনা নগরীর অপূর্ব ভিডিও পাঠিয়েছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রমাদ্বান শরীফের রাতে উজ্জ্বল আলোয় জ্বলজ্বলে হয়ে আছে এ দুই নগরী।
৬ মাসের অভিযানে মার্চ থেকে মহাকাশে অবস্থান করছেন আলনিয়াদী। সেখান থেকে পৃথিবীর ও মহাকাশের বিভিন্ন ভিডিও ও ছবি তুলে পাঠাচ্ছেন তিনি।
গত সোমবার (১৭ এপ্রিল) নিজের টুইটার অ্যাকাউন্টে রাতের আকাশে ধারণ করা মক্কা ও মদিনা শরীফের একটা ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে সৌদির তিন শহর মক্কা, মদিনা এবং রিয়াদ শহরকে দেখা যাচ্ছে।
মদিনা শহরের দিকে ক্যামেরার লেন্স জুম করে আলনিয়াদী বলতে থাকেন, ‘এটি হলো পবিত্র শহর মদিনা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই শহরে হিজরত করেছিলেন।’ আশ্চর্যজনকভাবে, উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিওতে মদিনা শহরের ভবনের আলো এবং কয়েকটি সড়কও দেখা যাচ্ছিল।
এরপর নিজের ক্যামেরাটি জেদ্দার দিকে ঘোরান তিনি। ওই সময় তিনি বলেন, ‘এটি জেদ্দা শহর। যেটিকে লোহিত সাগরের নববধূ হিসেবেও অভিহিত করা হয়।’
এরপর আলনিয়াদী তার ক্যামেরাটি মক্কা নগরীর দিকে ঘোরান। মক্কার বন্দনা করে তিনি বলেন, ‘পবিত্র নগরী মক্কা। যেখানে ইসলামের সূতিকাগার হয়েছিল। মক্কা শরীফের কথা বলতে বলতে ক্যামেরাটি ঠিক কাবা শরীফের ওপর ধরেন। মহাকাশ থেকেও পবিত্র কাবা চত্বর খুবই উজ্জ্বল দেখা যাচ্ছিল।
ভিডিওটির শেষে নভোচারী আলনিয়াদী বলেন, ‘অসাধারণ দৃশ্য। শহরগুলো তারকার মতো জ্বলজ্বল করছে। আমার জীবনে দেখা অন্যতম সুন্দর দৃশ্য এটি। মক্কা শরীফ, মদিনা শরীফ এবং জেদ্দাকে স্যালুট জানাচ্ছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












