মশা দূর করুন প্রাকৃতিক উপায়ে
, ০১ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
লেবু-লবঙ্গ:
লেবু তো সবার বাড়িতেই থাকে। এটি কিন্তু মশা তাড়ানোর ক্ষেত্রে কার্যকরী। এক্ষেত্রে একটু পাকা হলদে রঙের লেবু হলে ভালো হয়। সেই লেবুতে কয়েকটি লবঙ্গ গেঁথে জানালার পাশে রেখে দিতে হবে। এতে মশা বাড়িতে ঢুকতে আর আগ্রহ পাবে না। কারণ এই গন্ধ মশাদের কাছে খুব অপছন্দের। এছাড়া লেবু টুকরা করে একটি থালায় নিয়ে তা ঘরের এক কোণে রেখে দিতে পারেন। এতে মশা দূরে থাকবে।
নিমতেল:
নিমতেলের রয়েছে অসংখ্য উপকারিতা। এটি বিভিন্ন ধরনের চর্মরোগে বেশ কার্যকরী। তার পাশাপাশি এটি মশা তাড়াতেও সাহায্য করে। নিমতেল আর নারিকেল তেল মিশিয়ে তা শরীরের যেসব অংশ খোলা সেখানে লাগিয়ে রাখবেন। এতে কমে আসবে মশার উৎপাত। তেলের গন্ধে মশা আর কাছে ঘেঁষবে না।
পুদিনা:
পুদিনা পাতা বিভিন্ন রান্নায় ব্যবহার করেন অনেকেই? বাড়িতেই রাখতে পারেন এর গাছ। ঘরের যেকোনো স্থানে পানিভর্তি একটি গ্লাসে কিছু পুদিনার গাছ ভিজিয়ে রাখুন। কয়েকদিন পরপর সেই পানি পাল্টে দেবেন। বাড়িতে পুদিনার গাছ থাকলে মশা আর কাছে ঘেঁষবে না। কারণ এর গন্ধ মশা সহ্য করতে পারে না। সেইসঙ্গে গরম পানিতে পুদিনা ফুটিয়ে তার ভাপও ছড়িয়ে দিতে পারেন পুরো ঘরে। এই পদ্ধতিও কার্যকরী।
চা:
চা তৈরির পর চা পাতা ফেলে দেন? এই বস্তুই আপনার বাড়ি থেকে মশা তাড়াতে কাজ করবে। চা তৈরির পর চা পাতা ফেলে না দিয়ে তা শুকিয়ে নিন ভালো করে। এরপর সেগুলো পুড়িয়ে পুড়িয়ে ধুনোর মতো করে সারা ঘরে তার ধোঁয়া দিতে পারেন। এতে মশা তাড়ানো অনেক সহজ হয়।
রসুন:
রসুন শুধু ভেষজ খাবার হিসেবেই উপকারী নয়, এটি মশা তাড়াতেও দুর্দান্ত। প্রথমে পাঁচ ভাগ পানিতে একভাগ রসুনের রস মিশিয়ে নিতে হবে। এরপর তা সেই পানি ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার সেই মিশ্রণ পুরো ঘরে ¯েপ্র করুন ভালোভাবে। এর গন্ধে মশা আসবে না। আবার মজে যাওয়া রসুন পিষে ঘরের কোণে রেখে দিলে তাতেও মশা দূরে থাকবে।
তুলসী ও কর্পূর:
তুলসী পাতা কেবল ঠান্ডা-কাশিই দূর করে না, এটি মশা তাড়ানোর ক্ষেত্রেও সমান কার্যকরী। তুলসী গাছ থাকলে মশা আর বাড়ির আশেপাশে আসবে না। বারান্দায় বা জানালার কাছে তুলসী গাছ রাখলে উপকার পাবেন। আবার একটি পানিভর্তি ছোট বাটিতে ৫০ গ্রাম কর্পূর মিশিয়ে ঘরের কোণে রেখে দিলে তাও মশা তাড়াতে কাজ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬০০ বছরের সাক্ষী মানিকগঞ্জের মাচাইন শাহী মসজিদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোযায় জরায়ু ও স্তন ক্যানসার রোগীদের করণীয়
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভিটামিন সি কেন প্রয়োজন?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












