মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
, ১৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তীব্র যানজটের শহর কায়রোর চাপ কমাতে মরুভূমির বুকে এক নতুন প্রশাসনিক রাজধানী গড়ে তুলেছে মিশর সরকার। এবার যাতায়াত সহজ করতে সেখানে চালু হলো আফ্রিকার প্রথম চালকবিহীন মনোরেল। পুরো প্রকল্প শেষ হলে এটি হবে বিশ্বের দীর্ঘতম মোনোরেল নেটওয়ার্ক।
গত মে মাসে ৫৬.৫ কিলোমিটার দীর্ঘ ইস্ট নাইল রুটটি চালুর মাধ্যমে এই বৈদ্যুতিক ট্রেনের যাত্রা শুরু হয়। বর্তমানে গিজার সঙ্গে সংযোগকারী আরও ৪৩.৮ কিলোমিটার দীর্ঘ ওয়েস্ট নাইল লাইনের নির্মাণকাজ চলছে।
দুটি রুট মিলে মোট ১০০.৩ কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্কটি চীনের চংকিংয়ের (৯৮.৫ কিমি) বিশ্বরেকর্ডকে ছাড়িয়ে যাবে। ১ একমুখী পূর্ণ লাইনের টিকিট ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০ মিশরীয় পাউন্ড (১.৫১ ডলার)। প্রতিদিন প্রায় ৫ লাখ যাত্রী এই মনোরেলে যাতায়াত করতে পারবেন।
কায়রোর তীব্র যানজট সামাল দিতে ২০১৯ সালে ফরাসি কোম্পানি আলস্টম-এর সঙ্গে প্রায় ৩০০ কোটি ডলারের চুক্তি করা হয়। ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিসম্পন্ন এই স্বয়ংক্রিয় ট্রেনগুলো প্রতি ঘণ্টায় এক দিকে ৪৫ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। মানুষের কোনও হস্তক্ষেপ ছাড়াই রেডিও যোগাযোগের মাধ্যমে ট্রেনের চলাচল, দরজা খোলা-বন্ধ ও জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়। এছাড়া এটি ব্রেকিং এনার্জির ৯৯ শতাংম পুনরুদ্ধার করতে পারে, যা পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী।
অবশ্য অর্থনৈতিক মন্দার সময়ে অবকাঠামো খাতে বিপুল অর্থ ব্যয়ের কারণে মিশরের বৈদেশিক ঋণ গত বছর ১৬৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা নিয়ে সমালোচনাও রয়েছে। তবে আলস্টম মিশরের ব্যবস্থাপনা পরিচালক রামি সালাহ এলদিন বলেন, এই মনোরেল মিসরের ‘ভিশন ২০৩০’ অর্জনে একটি বড় মাইলফলক। সূত্র: সিএনএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)