মব জাস্টিসের আতঙ্কে পুলিশ ও জনগণ
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
বিগত কয়েক মাসে খুনের ঘটনা কিছুটা কমে এলেও মব জাস্টিস, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ, চুরি, ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে। পাশাপাশি চাঁদাবাজি ও দখলের মতো অপরাধও বেড়েছে। মব জাস্টিসের নামে বিভিন্ন স্থানে হিংসাত্মক ঘটনা রোধে রাষ্ট্রের যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার তা দেখা যাচ্ছে না। সব মিলিয়ে নাগরিক নিরাপত্তায় দেখা দিয়েছে বড় ধরনের সংকট। এ অবস্থায় পুলিশকে আরো মনোযোগী হয়ে এসব অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা।
এ বিষয়ে মানবাধিকার কর্মী নূর খান বলেন, মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে মব জাস্টিস ও কাস্টোডিয়াল ডেথ প্রতিনিয়তই প্রত্যক্ষ করতে হচ্ছে। আদালতে আসামিদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এগুলো নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটছে। এক্ষেত্রে রাষ্ট্রের যে ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন সেটা নিতে দেখা যাচ্ছে না। এমনকি এখন পর্যন্ত জুলাই-আগস্টের অপরাধীদেরও চিহ্নিত করা হয়নি। শহীদদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি এখনো।
জনবল ও লজিস্টিকের পূর্ণাঙ্গ ব্যবহারের মাধ্যমে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানালেন ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় অল্প সময়ের মধ্যে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে পুলিশ। আমরা চেষ্টা করছি জনবল ও লজিস্টিকের পূর্ণাঙ্গ ব্যবহারের মাধ্যমে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে। আত্মতুষ্টিতে না ভুগে বরং কীভাবে রাজধানীকে আরো নিরাপদ করে তোলা যায়, সে বিষয়গুলো নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে: চীনা রাষ্ট্রদূত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছে নেতানিয়াহু’- গাদি আইজেনকোট
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)