-মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পাঠানো রেমিট্যান্সও যুক্তরাষ্ট্রের হিসাবে দেখানো হচ্ছে
তবে অনুসন্ধান বলছে, যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্সের বড় অংশই দেশটিতে বসবাসকারী বাংলাদেশীদের পাঠানো নয়। বরং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসকারী অনেক বাংলাদেশীর পাঠানো রেমিট্যান্সও যুক্তরাষ্ট্রের হিসাবে দেখানো হচ্ছে। মধ্যপ্রাচ্য ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া ও সিঙ্গাপুর এবং ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের পাঠানো অর্থও যুক্তরাষ্ট্রের রেমিট্যান্স হিসেবে বাংলাদেশে ঢুকছে। মূলত বাংলাদেশী রেমিট্যান্সের বাজার থেকে মাস্টারকার্ড, ওয়েস্টার্ন ইউনিয়নসহ মার্কিন বিভিন্ন মানি এক্সচেঞ্জ ও অ্যাগ্রিগেটরের (যেসব বড় প্রতিষ্ঠান অন্যান্য ছোট এক্সচেঞ্জের কাছ থেকে রেমিট্যান্স বা আন্তঃদেশীয় লেনদেনের অর্থ সংগ্রহ করে একত্র করে) সংগৃহীত রেমিট্যান্স যুক্তরাষ্ট্রের হিসাবে দেখানোর কারণেই পরিসংখ্যানে বড় ধরনের গড়বড় দেখা দিয়েছে।
ব্যাংকারদের ভাষ্যমতে, দেশের রেমিট্যান্সের বাজারে এখন আধিপত্য করছে হাতেগোনা কয়েকটি অ্যাগ্রিগেটর প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে রেমিট্যান্সের বাজারে এখন আর প্রতিযোগিতামূলক নেই। বরং এর বদলে তা রূপ নিয়েছে অলিগোপলিতে।
একটি বাজারের নিয়ন্ত্রণ হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে চলে গেলে অর্থনীতির পরিভাষায় সেটিকে বলা হয় অলিগোপলি। এ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর বাজারে মূল্যকেও প্রভাবিত করার ক্ষমতা তৈরি হয়। একই সঙ্গে বাজারের পরিস্থিতিও অন্যান্য ক্ষুদ্র প্রতিযোগী ও ভোক্তাদের জন্যও ক্রমেই প্রতিকূল হয়ে উঠতে থাকে। বাংলাদেশে রেমিট্যান্সের বাজারে এখন অনেকটা এ পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে ব্যাংকার ও স্থানীয় মানি এক্সচেঞ্জগুলোর নির্বাহীরা বলছেন, আগে রেমিট্যান্সের বাজার ছিল ছোট ছোট মানি এক্সচেঞ্জনির্ভর। এসব মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তির ভিত্তিতে ব্যাংক রেমিট্যান্স সংগ্রহ করত। কিন্তু এখন রেমিট্যান্সের বাজার অ্যাগ্রিগেটর-নির্ভর হয়ে উঠেছে। ছোট মানি এক্সচেঞ্জগুলো ব্যাংকের কাছে রেমিট্যান্স বিক্রি না করে অ্যাগ্রিগেটরদের দিচ্ছে। তারা সংগৃহীত রেমিট্যান্স দরকষাকষি করে বেশি মূল্যে বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে বিক্রি করছে।
বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মোহাম্মদ কামাল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ রেমিট্যান্স আসছে, তার উৎস নিয়ে আমাদের মধ্যেও প্রশ্ন আছে। আমরা দেখছি, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মতো দেশগুলোয় মিলিয়ন মিলিয়ন বাংলাদেশী থাকার পরও সেসব দেশ থেকে রেমিট্যান্স কমে যাচ্ছে। আমার ধারণা, মাস্টারকার্ড, ওয়েস্টার্ন ইউনিয়নসহ আমেরিকান মানি এক্সচেঞ্জগুলোর মাধ্যমে আসা রেমিট্যান্স যুক্তরাষ্ট্রের হিসাবে দেখানো হচ্ছে। এর কারণে রেমিট্যান্সের উৎস দেশগুলোর বিষয়ে ভুল তথ্যও যাচ্ছে। মাস্টারকার্ড এখন বাংলাদেশের রেমিট্যান্সের বাজারের সবচেয়ে বড় অংশীদার।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।