রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সাবেক আইজিপি বেনজীর -পুলিশ অ্যাসোসিয়েশন
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। তিনি রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
গত জুমুয়াবার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও জনআকাঙ্খা বাস্তবায়নে জনবান্ধব বাহিনী গঠনে পুলিশ সদস্যরা কাজ করছেন। যেসব সদস্য গণহত্যাসহ ক্ষমতাচ্যুত সরকারের আজ্ঞাবহ ছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে।
সম্প্রতি সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে, যা পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে এসেছে।
এ বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে ক্ষুণœ করেছে বলে মনে করে অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, এ ধরনের সভায় অংশ নেওয়া এবং বক্তব্য দেওয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের শামিল। ব্যক্তির দায়ভার কখনও কোনো বাহিনী বহন করে না।
বিবৃতিতে আরও বলা হয়, ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতি ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি। এমন একজন ব্যক্তির রাষ্ট্রবিরোধী কাজে অন্যরা মর্মাহত এবং ক্ষুব্ধ। তার এমন কর্মকা-ের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে: চীনা রাষ্ট্রদূত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছে নেতানিয়াহু’- গাদি আইজেনকোট
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)