মধ্যবর্তী নির্বাচন : রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ড্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান শিবিরে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। একের পর এক রিপাবলিকানদের ঘাঁটি দখলে নিচ্ছে ডেমোক্র্যাট প্রার্থীরা। দক্ষিণ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা ও টেক্সাসের মতো অঙ্গরাজ্যে জয় পেয়েছে বিরোধী দল। এর মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণও নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনকে ড্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রতি জনগণের মনোভাব যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিলো। নির্বাচনের ফলাফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ইরান যুদ্ধ, শুল্কনীতি এবং প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ডেমোক্র্যাটদের এই জয় ড্রাম্পের বাকি দুই বছরের শাসনামলে আইন প্রণয়ন ও প্রশাসনিক কার্যক্রমে বড় বাধা তৈরি করতে পারে।
প্রতিনিধি পরিষদেও এগিয়ে ডেমোক্র্যাটরা:
প্রতিনিধি পরিষদের নির্বাচনী ফলাফলও রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ইতোমধ্যে রিপাবলিকানদের দখলে থাকা অন্তত সাতটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। তবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, তা এখনো নিশ্চিত হয়নি।
পেনসিলভানিয়ার তিনটি আসনসহ নিউ জার্সির একটি আসনে রিপাবলিকান প্রার্থীদের হারিয়েছে ডেমোক্র্যাটরা। নর্থ ক্যারোলিনা ও কেনটাকিতেও নতুন আসন পেয়েছে দলটি।
শুধু কংগ্রেস নয়, গভর্নর নির্বাচনেও এগিয়ে আছে ডেমোক্র্যাটরা।
জর্জিয়ার সিনেটর জন অসফ ডেমোক্র্যাটদের বিজয়কে ড্রাম্পের নেতৃত্বের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ হিসেবে বর্ণনা করেছে। তার মতে, এই ফলাফল প্রশাসনের নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে ভোটারদের অবস্থান তুলে ধরেছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।