মধ্যপ্রাচ্যে কোন দেশে কত ঘণ্টা রোযা?
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। ২০ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত ঘোষণা আসবে।
সৌদি আরবের প্রভাবশীল দৈনিক ওকাজ পত্রিকার বরাতে জানা গেছে, জ্যোতির্বিদরা বলছেন, ২০২৬ সালে অধিকাংশ আরব দেশে রোযার সময়কাল হবে তুলনামূলক কম। এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোযা রাখতে হবে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টার মতো। একই সঙ্গে আবহাওয়া শীতল থাকারও সম্ভাবনা রয়েছে।
রোযার সময়কাল নিয়ে বিশেষজ্ঞদের ভাষ্য, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন গড়ে এক থেকে দুই মিনিট করে সময় বাড়বে। সে হিসাবে শেষ দশকে রোযার দৈর্ঘ্য প্রথম দিকের তুলনায় কিছুটা বেশি হবে।
ভূতাত্ত্বিক ও জ্যোতির্বিদদের মতে, ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যের কারণে এক দেশের সঙ্গে আরেক দেশের রোযার সময়কালে স্বাভাবিকভাবেই ভিন্নতা দেখা যায়। বিশেষ করে বিষুবরেখার কাছাকাছি দেশগুলোর সঙ্গে উত্তর বা দক্ষিণ গোলার্ধের দেশগুলোর দিনের দৈর্ঘ্য ও আবহাওয়ায় বেশ পার্থক্য থাকে, যা রোযার সময়ের ওপরও প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা আরও জানান, আরব দেশগুলোতে এ বছর রমজানের প্রথম দিনে রোযার সময়কাল হতে পারে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট। যা ধীরে ধীরে বেড়ে মাসের শেষ দিকে গিয়ে প্রায় ১৩ ঘণ্টায় পৌঁছাবে।
সামগ্রিকভাবে বিশেষজ্ঞদের মূল্যায়ন, ২০২৬ সালের রমজান আগের কয়েক বছরের তুলনায় সময়কাল ও আবহাওয়ার দিক থেকে বেশ স্বস্তিদায়ক হবে।
সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমানসহ উপসাগরীয় দেশগুলোতে শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট হতে পারে, যা মাসের শেষ দিকে গিয়ে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে। শীতল আবহাওয়াও রোযা পালনে কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। এসব দেশে শহরভেদে সামান্য তারতম্য থাকলেও রোযার সময় সাধারণত ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যেই থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)