মণিপুরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মণিপুরে একটি গ্রামের মালিকানা দাবি করে নাগা ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে গত শনিবার থেকে কারফিউ জারি করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট মহেশ চৌধুরী।
ইম্ফলের কর্মকর্তারা জানায়, কাংপোকপির কাংচুপ গেলজাং এলাকায় তিন-চার দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। নাগাপ্রধান কংসাখুল গ্রাম ও কুকি-জো অধ্যুষিত লেইলন ভৈফাই গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি ভূখ- নিয়ে বিরোধ শুরুর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কংসাখুল গ্রামের বাসিন্দারা দাবি করছে, লেইলন ভৈফাই গ্রাম তাদের এলাকা। এই দাবির তীব্রভাবে বিরোধিতা করেছে লেইলন ভৈফাই গ্রামের বাসিন্দারা।
এই বিরোধের মধ্যে, গত ৭ জানুয়ারি নাগা সম্প্রদায়ের এক নারীর ওপর অজ্ঞাত ব্যক্তিদের হামলার অভিযোগ ওঠে। এ নিয়ে কংসাখুল ও লেইলন ভৈফাই গ্রামের বাসিন্দাদের মধ্যে কিছু ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে।
উত্তেজনা বাড়তে থাকলে জেলা ম্যাজিস্ট্রেট ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই গ্রামের সীমানার আশপাশের এলাকায় লোকজনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে, গত শনিবার কামজং জেলায় আসাম রাইফেলসের একটি অস্থায়ী ক্যাম্প ধ্বংস করেছে স্থানীয় একদল জনতা। ঘর নির্মাণের জন্য কাঠ পরিবহনে বাধা এবং হয়রানির অভিযোগকে কেন্দ্র করে এ হামলা চালায় তারা। আসাম রাইফেলসের সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে এবং আকাশে গুলি চালায়।
গত বছরের শুরু থেকে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘাতের কারণে উত্তপ্ত পরিস্থিতিতে রয়েছে মণিপুর। উত্তেজনা মাঝে কিছুটা ঝিমিয়ে এলেও গত সেপ্টেম্বরে আবারও নতুন করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যে কারণে ওই অঞ্চলে দীর্ঘ সময়ের জন্য কারফিউ জারি করা হয়। বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবাও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা হুতি’র
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ধ্বংসে মুজাহিদ বাহিনীর সাহসী অবস্থান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












