ডিমের দাম কমে ডজন ১০০-১২০ টাকা
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানীর বাজারে ডিমের চাহিদা কমে যাওয়ায় দামও নেমে এসেছে। বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, ফার্মগেট ও কারওয়ান বাজারের খুচরা ও পাইকারি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
ব্যবসায়ীরা বলছেন, ডিমের দাম দীর্ঘদিন কম থাকলে ভবিষ্যতে খামারিরা উৎপাদনে নিরুৎসাহিত হতে পারেন। এতে করে সামনে সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তেজগাঁও পাইকারি ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আমানত উল্লাহ বলেন, গত ছয় বছরে সবচেয়ে কম দামে ডিম বিক্রি করেছি। সাদা ডিম প্রতি পিস বিক্রি করেছি ৬ টাকা ও লাল ডিম ৬ টাকা ৮০ পয়সা। এর চেয়ে ২০ পয়সা কমে আমাদের কেনা।
তিনি আরও বলেন, সাদা ও লাল ডিম উৎপাদনের খরচ সাড়ে ৮ টাকা থেকে ৯ টাকা। এর বাইরে রয়েছে ব্যাংকের ঋণ, শ্রমিকদের খরচ ও বিদ্যুৎসহ আনুষঙ্গিক খরচ। ডিমের দাম কমে যাওয়ায় খামারিরা উৎপাদনে নিরুৎসাহিত হতে পারেন।
পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ১৫ অক্টোবর থেকে ডিমের দাম কমতে শুরু করে। রমজানে চাহিদা আরও কমে যায়। এতে কিছু খামার বন্ধ হয়ে গেছে। অনেক খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন। এতে পরবর্তী সময়ে ডিমের চাহিদা বাড়লে সমন্বয় করতে সময় লাগবে।
কারওয়ান বাজারের নূর জাহাজ স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, রমজান মাসের শুরু থেকে ডিমের দাম কমতে থাকে। এখন দাম ও চাহিদা দুটোই কমেছে।
তিনি আরও বলেন, এখন খুচরা পর্যায়ে এক ডজন ডিম ৯০ টাকায় বিক্রি করছি। রমজানের শুরুতে দাম ছিল ১১০ টাকা। বিক্রিও প্রায় ৫০ শতাংশ কমে গেছে।
এদিকে, মহল্লার দোকান ও সুপার শপের আউটলেটগুলোতে ডিমের ডজন ৯৮ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
পূর্ব শেওড়াপাড়ার বিসমিল্লাহ স্টোরের মালিক মোহাম্মদ রনি বলেন, ডিমের দাম কমেছে। কিন্তু আমরা কম দমে বিক্রি করতে পারি না। আমরা ডিম কিনি ভ্যান থেকে। আমাদের প্রতি ডজন কেনা পড়ে ৯০ টাকা, আর বিক্রি করি ১১০ টাকায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)