মঙ্গল গ্রহে বিশ্বের উচ্চতম আগ্নেয়গিরির চেয়েও উঁচু আগ্নেয়গিরির সন্ধান পেলো নাসা
২০০১ সালে মঙ্গলে পাঠানো নাসার মার্স ওডিসি অরবিটার লাল গ্রহের মেঘের মধ্য দিয়ে উঁকি দিয়ে ২০ কিলোমিটার উঁচু একটি আগ্নেয়গিরির অত্যাশ্চর্য ছবি তুলে এনেছে।
নাসার ওডিসি অরবিটার লাল গ্রহের বেশ কিছু ছবি পাঠিয়েছে। তা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছে, মঙ্গলের ওই আগ্নেয়গিরির নাম আরসিয়া মনস। মঙ্গলের নিরক্ষীয় অঞ্চলের দিকে এর অবস্থান। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি মাউনা লোয়া (হাওয়াইতে অবস্থিত) ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার উঁচুতে দাঁড়িয়ে।
তুলনা করলে মঙ্গলের ওই আগ্নেয়গিরির কাছে প্রায় ছোট মাউনা লোয়া। কারণ ১২০ কিলোমিটার প্রশস্ত, আরসিয়া মনস শীর্ষ শৃঙ্গ ক্যালডেরা পৃথিবীর অনেক আগ্নেয়গিরির চেয়েও বড়। ওডিসির নতুন ছবিতে দেখা গিয়েছে, লাল গ্রহের এই অংশটি সূর্য থেকে অনেকটা দূরে। তাকে ঘিরে রয়েছে মেঘের বলয়, যাকে বলা হচ্ছে ‘অ্যাফেলিয়ন ক্লাউড বেল্ট’।
এই অংশে ধুলো এবং বরফশীতল মেঘের অবস্থান টের পাওয়া যাচ্ছে। মঙ্গলের আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে এখানকার পরিবেশও বদলায়। ২রা মে তারিখে থার্মাল ইমিশন ইমেজিং সিস্টেম (ঞঐঊগওঝ) ব্যবহার করে তোলা প্যানোরামা ছবিতে প্রথমবারের মতো লাল গ্রহের বিশাল আগ্নেয়গিরি দেখা গেছে।
গবেষকরা বলেছে যে, আরসিয়া মনসের উপর মেঘ বিশেষ করে ঘন থাকে যখন লাল গ্রহটি সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে, এই সময়কালকে বলা হয় অ্যাপেলিয়ন। নাসা জানিয়েছে, মঙ্গলের আবহাওয়া এবং ধুলো ঝড়ের মতো ঘটনা কীভাবে ঘটে তা বোঝার জন্য এই গ্রহের মেঘের ধরণ বোঝা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
ওডিসি অরবিটারটি ২০০১ সালে উৎক্ষেপণ করা হয়েছিলো এবং এটিকে দীর্ঘতম চলমান মিশন হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গল পৃষ্ঠের ছবি তোলার জন্য, অরবিটারটি কক্ষপথে থাকাকালীন ৯০ ডিগ্রি ঘুরতে পারে। ক্যামেরার এই অবস্থান বিজ্ঞানীদের ধুলো এবং পানির বরফের মেঘের স্তর দেখতে সক্ষম করে, যার মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গলে ঋতুর পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করতে পারে।
আরও পড়ুন
সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।