গরুর গোশতের পুষ্টিগুণ ও উপকারিতা
পুষ্টিবিদদের মতে- গরুর গোশতের নানা রকম উপকারিতা আছে। এবং গরুর গোশতে যতো পুষ্টিগুণ আছে সেগুলো অন্য কোনো খাবার থেকে পাওয়া কঠিন।
পুষ্টিবিদরা বলেন, “গরুর গোশত আপনার জন্য কতটুকু উপকারী হবে, সেটা নির্ভর করবে আপনি গোশত কি পরিমাণে কতটুকু নিয়ম মেনে খাচ্ছেন তার ওপর। ”
গরুর গোশতে রয়েছে একাধিক পুষ্টি উপাদান। যেমন- প্রোটিন, ভিটামিনস, মিনারেলস বা খনিজ উপাদান। এতে পাওয়া যায় জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস, আয়রন। আবার ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি২ বি৩, বি৬, এবং বি১২।
গরুর গোশত খাওয়ার উপকারিতা:
১. পেশি, দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে।
২. ত্বক, চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে।
৩. শরীরের বৃদ্ধি ও বুদ্ধি বাড়াতে ভূমিকা রাখে।
৪. ক্ষত নিরাময়ে সাহায্য করে।
৫.দৃষ্টিশক্তি ভালো রাখে।
৬. ক্লান্তি বা শরীরের অসাড়তা দূর করে কর্ম উদ্যম রাখে।
৭. ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করে।
৮. রক্তস্বল্পতা প্রতিরোধ করে।
৯. খাবার থেকে দেহে শক্তি যোগান দেয়।
১০. স্মৃতিশক্তি বাড়ায়।
১১. অবসাদ, মানসিক বিভ্রান্তি ও হতাশা দূর করে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের তথ্যমতে, গরুর গোশত রান্না করার আগে চর্বি কেটে ছাড়িয়ে নিয়ে গরম পানিতে সিদ্ধ করতে হবে। তারপর পানি ফেলে গোশত ধুয়ে রান্না করতে হবে। যদিও এতে গোশতে থাকা চর্বির পাশাপাশি ভিটামিনস ও মিনারেলসও বেরিয়ে যায়। তারপরেও এটি স্বাস্থ্যের জন্য ভালো।
গরুর গোশত রান্নায় ঘি, মাখন, ডালডা না দেয়াই ভালো।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।