মঙ্গলে অক্সিজেন সৃষ্টির জন্য অণু খুঁজে পাওয়া গেছে
কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি রোবট মঙ্গল গ্রহে এমন একটি সংশ্লেষিত যৌগ আবিষ্কার করেছে যা পানি থেকে অক্সিজেন তৈরি করতে সক্ষম। স্পেস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে- মঙ্গল গ্রহের একটি উল্কাপি- বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে রোবটটি।
বিজ্ঞানীরা দাবি করেছে, নতুন আবিষ্কারটি ভবিষ্যতে মঙ্গল গ্রহে ক্রু মিশনগুলোতে সাহায্য করবে। কারণ সে সময় নভোচারীদের শ্বাস-প্রশ্বাসের জন্যই শুধু নয়, রকেট প্রপেলান্ট হিসাবে ব্যবহারের জন্যও অক্সিজেনের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে অক্সিজেন সৃষ্টির জন্য পৃথিবী থেকে অক্সিজেন উৎপাদনকারী সাজ-সরঞ্জাম নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।
এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়- নতুন আবিষ্কারের বিষয়টি গবেষণা-ভিত্তিক নেচার সিন্থেসিস জার্নালে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি মঙ্গল পৃষ্ঠে জমাটবদ্ধ পানির মজুত আবিষ্কার করেছে বিজ্ঞানী। এর মধ্যে পানি থেকে অক্সিজেন তৈরির অণু আবিষ্কারের ঘটনাটি মঙ্গল মিশনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
স্পেস ডটকম বলেছে, রোবট রসায়নবিদের তৈরি করা যৌগগুলো পানিকে বিভক্ত করে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস তৈরি করার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে।
মঙ্গলগ্রহের যে উল্কাপি-ের ওপর পরীক্ষাটি চালানো হয়- সেটি মহাজাগতিক প্রভাবের কারণে বিস্ফোরিত হয়ে পৃথিবীতে এসে পড়েছে।
লেজার ব্যবহার করে শিলাগুলো স্ক্যান করার পর রোবট রসায়নবিদ ৩৭ লাখের বেশি অণু গণনা করে এবং ২৪৩টি সংশ্লেষণের মাধ্যমে আশাব্যঞ্জক ফলাফলটি পেয়েছে। আর এই ফল বের করতে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই টানা ছয় সপ্তাহ ধরে কাজ করেছে ওই রোবট।
আরেকটি বিষয় হলো-রোবটের আবিষ্কৃত যৌগটি মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে বিভক্ত করতে পারে। মঙ্গল গ্রহে এই ধরনের তাপমাত্রাই বিরাজ করে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।