সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করল গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক:
গ্রামীণফোনের সিমে সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।
দেশজুড়ে সোশ্যাল মিডিয়াতে তীব্র সমালোচনার মুখে গ্রামীণফোনের সিমে সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। রিচার্জের সীমা বাড়ানোর ঘোষণা এখনই বাস্তবায়ন হচ্ছে না। ফলে আগের মতো তাদের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকাই থাকছে।
রিচার্জের নতুন নিয়ম চালুর কথা জানানোর পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গ্রাহকদের এমন তীব্র আপত্তির মুখে সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরিয়ে ফেলে গ্রামীণফোন।
শুরুতে গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ছিল ১০ টাকা। ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।