মক্ক শরীফ ও মদিনা শরীফে জমজমের পানি নিয়ে নতুন নির্দেশনা
, ২১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ রবি’ ১৩৯১ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
প্রতিবছর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি জড়ো হন। মুসলমানদের দুই পবিত্র মসজিদ মক্কা শরীফের মসজিদুল হারাম ও মদিনা শরীফের মসজিদে নববীতে জমজমের পানি পান করার ক্ষেত্রে চারটি নতুন নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি সরকারের নির্দেশনায় জমজমের পানি পান করার সময় মুসল্লিদের মধ্যে পরোপকারের মনোভাব দেখানো, ধাক্কাধাক্কি না করে অন্যকে সহযোগিতা করা এবং পানি পান করার সময় বয়োজ্যেষ্ঠদের আগে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জমজমের পানি পান করার পর ব্যবহৃত কাপগুলো নির্ধারিত স্থানে ফেলতে হবে। আর পান করার সময় সতর্ক থাকতে হবে যেন পানি মেঝেতে না পড়ে, যাতে করে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়।
মুসলমানদের কাছে জমজমের পানির বিশেষ গুরুত্ব রয়েছে। অন্য দেশ থেকে যারা সৌদি আরবে ওমরাহ ও হজ পালন করতে যান, তারা দেশে ফেরার সময় প্রায়ই জমজমের পানি কিনে নিয়ে যান। এই পানি সাধারণত তারা আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে উপহার দিয়ে থাকেন। অনেকেই বিশ্বাস করেন, জমজমের পানির বিশেষ গুরুত্ব রয়েছে। এই পানি পান করলে বড় ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
বর্তমানে নুসুক অ্যাপের মাধ্যমেই ওমরাহ ও হজযাত্রীরা নির্দিষ্ট পরিমাণ জমজমের পানির জন্য বুকিং দিতে পারেন। সম্প্রতি বাংলাদেশিদের জন্যও নুসুক অ্যাপটি উন্মুক্ত করেছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)