প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ
আল ইহসান ডেস্ক:
ঝড়-বন্যা-ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইউরোপ-আমেরিকা। মহাদেশগুলোর বিভিন্ন এলাকা বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত।
সাইক্লোনের তাÐবে লÐভÐ ব্রাজিলের দক্ষিণাঞ্চল। লাতিন আমেরিকার দেশটির তথ্য অনুসারে, কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত ৪ হাজারের কাছাকাছি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রিও গ্রান্দে দো সোল প্রদেশ।
কর্তৃপক্ষ বলছে, অন্তত ৬০টি শহর ক্ষতিগ্রস্ত। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। প্রেসিডেন্ট লুলা ডি সিলভা দুর্যোগ মোকাবেলায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।
মৌসুমী ঝড় ড্যানিয়েলের আঘাতে বিপর্যস্ত গ্রিসের একাংশ। এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ আরও অনেকে।
গত সোমবার (৪ সেপ্টেম্বর) থেকেই ইউরোপীয় দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে বয়ে যাচ্ছে ঝড়ো বাতাস। যার প্রভাবে হয় ভারী বৃষ্টিপাত। কিছু এলাকায় বন্যার পাশাপাশি রেকর্ড করা হয়েছে ভ‚মিধস, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
বুলগেরিয়ার সারেভো এলাকা প্রবল বন্যায় প্লাবিত হচ্ছে। কৃষ্ণ সাগর তীরের শহরটিতে ২ জন প্রাণ হারিয়েছে। তীব্র ¯্রােতে ভেসে গেছে বহু যানবাহন, ডুবে গেছে ঘরবাড়ি-স্থাপনা। জারি করা হয় জরুরি অবস্থা। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ পর্যটককে।
তাছাড়া, দুর্যোগ কবলিত এলাকায় আটকা পড়াদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে বাসিন্দাদের। সাবওয়ে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।