মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
মক্কা ও মদীনা ছাড়া সৌদি আরবের অন্যান্য স্থানে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথিরা। গত রোববার হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হুমকি দিয়েছেন।
তিনি এক্স-এ এক পোস্টে বলেছেন, “ সমস্ত শিপিং কোম্পানি, বিমান সংস্থা, কর্মী, শ্রমিক এবং ভ্রমণকারীদের সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে পুনরায় সতর্ক করা হচ্ছে। কারণ এগুলো আমাদের বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং আমাদের সামরিক অভিযানের ক্ষেত্র হিসেবে বিবেচিত।”
সারি জানিয়েছেন, মক্কা ও মদীনার বিমানবন্দরগুলোকে যেকোনো ধরনের হামলার আওতামুক্ত রাখা হয়েছে।
গত শনিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি স্বাধীনতাকামীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। ইয়েমেনের হুথি স্বাধীনতাকামী ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সম্প্রতি লড়াই তীব্র আকার ধারণ করায় যুদ্ধের পরিধিও বিস্তৃত হয়েছে।
গত রোববার হুথিদের এই হামলাকে ‘পুর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আন্তর্জাতিক আইন মেনে এর উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে আবার হড়পা বান, ভেসে গেছে বাড়ি-সেতু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)