সুন্দরবনে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সুন্দরবনের গভীরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী।
খুলনায় এসআরবি-৬ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এসব তথ্য জানান সংস্থাটির উপ-অধিনায়ক মেজর নাজমুল ইসলাম।
তিনি জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি শটগান, চারটি দোনলা বন্দুক, নয়টি ওয়ান শুটারগান ও ২৭৪ রাউন্ড তাজা গুলি। এ ছাড়া সাতটি ওয়াকিটকি, ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট ও ২৩টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
নাজমুল ইসলাম বলেন, সুন্দরবনে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে বনের গভীরে টিকে থাকা কঠিন হয়ে পড়ায় দস্যুরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিচ্ছে। গত ৯ অক্টোবর সুন্দরবনের আলমবশী নদীসংলগ্ন এলাকা থেকে আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের সময় তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
মেজর নাজমুল ইসলাম জানান, বনের গভীরে বিভিন্ন স্থানে আলাদাভাবে অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। জোয়ার-ভাটার পরিস্থিতি বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করতে হয়েছে। এ জন্য দুই দিন সময় লাগে। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের অনেকেই নিজেদের বিরুদ্ধে কোন কোন থানায় মামলা রয়েছে, তা জানতেন না। তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হচ্ছে। আদালতের বিচারিক প্রক্রিয়া অনুযায়ী মামলাগুলোর নিষ্পত্তি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)