ভয়েস ক্লোনিং প্রতারণা থেকে মুক্ত থাকবেন যেভাবে
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
আধুনিক প্রযুক্তির এক ভয়ংকর বিষয় ডিপফেক বিষয়ে প্রযুক্তিবিশ্ব জানলেও সম্প্রতি ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রতারণা শুরু করেছে। এখন তারা এআই ব্যবহার করে প্রিয়জন বা বিশ্বস্ত ব্যক্তির গলার স্বর নকল করে চুরি করছে টাকা কিংবা ব্যক্তিগত তথ্য।
তাই সতর্ক থাকতে প্রিয়জন বা সহকর্মীর কাছ থেকে অসময়ে কোনো কল পেলে সতর্ক থাকবেন। কারণ, প্রতারকরা বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সাধারণত অপ্রত্যাশিত সময়েই কল করে থাকে।
এআই ভয়েস ক্লোনিং প্রযুক্তি অনেক দূর এগোলেও সম্পূর্ণ নিখুঁত নয়। তাই কলটি সন্দেহজনক মনে হলে মনোযোগ দিয়ে শুনুন যে বক্তা কথায় রোবোটিক শব্দ প্রয়োগ করছে কি না অথবা অদ্ভুত উচ্চারণে কথা বলছে কি না।
পরিচিত কারও কলের উত্তর দেওয়ার সময় কোনো বিষয়ে সন্দেহ হলে কলকারীকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করুন, যেগুলোর উত্তর শুধু প্রকৃত ব্যক্তিই জানেন।
শুধু ফোনে কথা শুনে কাউকে ব্যক্তিগত তথ্য বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দেবেন না। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কখনোই ফোনে এ ধরনের তথ্য চাইবে না।
স্ক্যামাররা অনলাইনে পাওয়া তথ্য ব্যবহার করে। তাই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করা তথ্য সম্পর্কে সতর্ক থাকুন।
কলার যদি অবিলম্বে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দিতে থাকে, তাহলে সতর্ক হয়ে যান এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
যদি মনে হয়, আপনি এআই ভয়েস ক্লোনিং জালিয়াতির শিকার, তাহলে অবিলম্বে পুলিশে রিপোর্ট করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানখেতে জালে আটকা পড়লো ১০ ফুট অজগর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে রহস্যময় ধাতব এসে পড়লো সমুদ্রসৈকতে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেতিয়ান-বান জিওক সীমান্ত
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথম টাকার প্রচলন শুরু হয় যেদিন থেকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে প্রথম টাকার প্রচলন শুরু হয় যেদিন থেকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কারের দাবি বাংলাদেশী বিজ্ঞানীদের
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












