ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর: ১২ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা
, ০৭ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
শ্রমিকদের বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন না করেই হুট করে এসে ইটভাটা বন্ধে অভিযানের সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এবং ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ১২ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন।
উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ অধিদফতর শেরপুরে বেশ কয়েকদিন ধরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল। এরই অংশ হিসেবে গত ৪ মার্চ দুপুরে ঝিনাইগাতি-শেরপুর-জামালপুর মহাসড়ক অবরোধ করেন ইটভাটার শ্রমিকরা।
দুপুর ১টার দিকে, মোবাইল কোর্ট পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী নিয়ে অভিযানে বের হলে শহরের খোয়ারপাড় মোড়ে শ্রমিকরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা পরিবেশ অধিদফতরের গাড়ি ভাঙচুর করে এবং বিশাল মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হয়।
বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভূঁঞা শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে শ্রমিকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, মোবাইল কোর্টের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। মামলার তদন্ত চলবে, পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)