দস্যুর ভয় আর ঋণের বোঝা নিয়ে জেলেদের সাগরে যাত্রা
, ১৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মহাজনের লাখ লাখ টাকা ঋণ, বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির আতঙ্ক, সাগরে মাছ না পাওয়ার অনিশ্চয়তা আর ঝড়-জলোচ্ছ্বাসের ঝুঁকি- এমন বহুমুখী সংকট নিয়ে সুন্দরবনের দুবলার চরে শুঁটকি উৎপাদনে যাচ্ছেন হাজারও জেলে। পাঁচ মাসের এই মৌসুমে তাঁদের জীবিকার বড় ভরসা সাগরের মাছ। কিন্তু মাছ ধরা পড়লেও দস্যুদের চাঁদা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে ঋণ পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। এমন পরিস্থিতিতে জেলেদের চিকিৎসাসেবায় প্রথমবারের মতো দুবলার চরে পাঁচ মাসের জন্য বসছে ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল। গুরুতর অসুস্থ রোগীদের আনা-নেওয়ার জন্য থাকবে স্পিডবোটও।
আজ জুমুয়াবার থেকে শুরু হচ্ছে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি মৌসুম। চলবে আগামী বছরের মার্চের শেষ পর্যন্ত। এ উপলক্ষে মোংলার উপকূলীয় নদ-নদীতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পর্যন্ত জড়ো হয়েছেন কয়েক হাজার জেলে। মধ্য রাত থেকে তাদের কেউ কেউ, আবার অনেকে ভোরে সাগরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে জাল, বরফ, খাবার, জ্বালানি ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম কিনে ট্রলার প্রস্তুত করছেন তারা।
দুবলার চরের শুঁটকি মৌসুম শুধু মাছ আহরণ কিংবা শুঁটকি তৈরির কর্মযজ্ঞ নয়; উপকূলের হাজারও মানুষের সারা বছরের জীবিকারও বড় অবলম্বন। এই পাঁচ মাসের আয়ের অপেক্ষায় থাকেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। মহাজনের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তাঁরা নৌকা, জাল, জ্বালানি, খাবার ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করেন। মৌসুম শেষে মাছ বিক্রির আয় থেকে সেই ঋণ পরিশোধের কথা। কিন্তু মাছ কম পাওয়া, দস্যুদের চাঁদাবাজি কিংবা দুর্যোগে ক্ষতি হলে তাঁদের সেই হিসাব ওলটপালট হয়ে যায়।
দুবলার চর ফিশারমেন গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, দস্যুদের তৎপরতায় শুঁটকি ব্যবসা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত মৌসুমে ব্যবসায়ীদের দস্যু বাহিনীগুলোকে লাখ লাখ টাকা চাঁদা দিতে হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু - ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকের পথ খোলা রেখে যত্রতত্র অভিযান
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারিচালিত রিকশা চার্জে নতুন নিয়ম
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাতেগোনা গোলাপি বাস, চলার পথ ও সূচি জানেন না অনেকেই
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদ-
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ন্যূনতম মজুরি নির্ধারণে বৈশ্বিক বাজারের বাস্তবতা দেখতে হবে’
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












