‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
, ১৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দায়িত্ব পালনে গাফিলতি করছেন, এমন বিচারকদের কড়া বার্তা দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এই বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকায় ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রীর এমন হুঁশিয়ারি আসে।
তিনি বলেছেন, কোনো কোনো জায়গায় এমন অভিযোগ আছে, কেউ কেউ দু-তিন ঘণ্টা কোর্ট করেন, বেলা ১১টায় আসেন, দেড়টা-দুটোর মধ্যে কাজ শেষ করে চলে যান। যদি এমন আয়েশি জুডিশিয়াল অফিসার কেউ থেকে থাকেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
আইনমন্ত্রী ব্যবস্থা নেওয়ার কথা বললেও স্বাধীন বিচার বিভাগের অধীন কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কোন প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে, তা স্পষ্ট করেননি তিনি।
বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ফেরানোর ওপর জোর দিয়ে তিনি আসাদুজ্জামান বলেছেন, ন্যায়বিচারের ক্ষেত্রটাকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গায় নিয়ে যেতে চাই।
তবে মামলাজট বিচারকদের ওপর যে চাপ তৈরি করছে, তাও স্বীকার করেন আইনমন্ত্রী। তিনি বলেছেন, দেশে ৪৬ লাখের ওপরে মামলা পেন্ডিং রয়েছে। এ বিশালসংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ পড়ে। এই চাপ কমানোর জন্য আমরা কাজ করছি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামির ডিজিটাল হাজিরার ব্যবস্থা করার কথা জানিয়ে তিনি বলেন, ওনারা হাজিরা দেবেন, ধার্য তারিখে কারাগারে থাকবেন। ওখান থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে হাজির করে কনফার্ম করছেন, আদালত তার ডিজিটাল হাজিরা কনফার্ম করে নিচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু - ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দস্যুর ভয় আর ঋণের বোঝা নিয়ে জেলেদের সাগরে যাত্রা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকের পথ খোলা রেখে যত্রতত্র অভিযান
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারিচালিত রিকশা চার্জে নতুন নিয়ম
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাতেগোনা গোলাপি বাস, চলার পথ ও সূচি জানেন না অনেকেই
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদ-
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ন্যূনতম মজুরি নির্ধারণে বৈশ্বিক বাজারের বাস্তবতা দেখতে হবে’
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












