চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু - ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
, ১৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর ভরসা রাখতে গিয়ে প্রাণ হারিয়েছে এক নারী সফটওয়্যার প্রকৌশলী। দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি-র দেওয়া ভুল ও অনুপযুক্ত নির্দেশনার কারণেই তার মৃত্যু হয়েছে অভিযোগ করে ওপেনএআই এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করে ৩১ বছর বয়সী ওই নারীর মা-বাবা।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিয়াটলের বাসিন্দা ওই তরুণী এআই চ্যাটবটের তৈরি করে দেওয়া ধাপে ধাপে ওষুধের মাত্রা কমানোর সময়সূচি অনুসরণ করে খিঁচুনি প্রতিরোধী ওষুধ খাওয়া কমিয়ে দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে মারা যায়।
তার মা-বাবার ভাষ্য অনুযায়ী, সে প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ল্যামোট্রিজিন সেবনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রেখেছিলো। কিন্তু মৃত্যুর কয়েক দিন আগে চ্যাটজিপিটির পরামর্শ নেয় সে; এই ওষুধ সেবনের মাত্রা কীভাবে ধীরে ধীরে কমানো যায়, সে বিষয়ে সে এআইয়ের সহায়তা চায়।
মামলার বিবরণীতে বলা হয়, চিকিৎসককে না জানিয়ে নিজেই নিজের ওষুধ কমিয়ে দিতে তাকে উৎসাহ দেয় এআই বটটি। মৃত্যুর কয়েক দিন আগে সে মৃগীরোগের ওষুধ দৈনিক ৪০০ মিলিগ্রাম থেকে কমিয়ে ৩০০ এবং পরে ২০০ মিলিগ্রামে নামিয়ে আনার পরামর্শ চায়।
আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, চ্যাটবট তার পরিকল্পনাকে সমর্থন করে এবং কয়েক সপ্তাহের মধ্যে দৈনিক ওষুধের মাত্রা শূন্যে নামিয়ে আনার একটি বিস্তারিত সময়সূচি তৈরি করে দেয়।
মামলায় আরও অভিযোগ করা হয়, চিকিৎসকের কাছে ওষুধের মাত্রা কমানোর বিষয়টি গোপন রাখতে সেই নারীকে উৎসাহিত করে এআই এবং নিয়মিত রক্ত পরীক্ষার বিষয় এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তেও সমর্থন দেয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত বিবরণ অনুযায়ী, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবং এর সিইও অল্টম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলায় পরিবারের আইনজীবীরা লিখেছে, ‘ওপেনএআই-এর সিদ্ধান্তের মাশুল বোয়েন তার জীবন দিয়ে পরিশোধ করেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দস্যুর ভয় আর ঋণের বোঝা নিয়ে জেলেদের সাগরে যাত্রা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকের পথ খোলা রেখে যত্রতত্র অভিযান
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারিচালিত রিকশা চার্জে নতুন নিয়ম
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাতেগোনা গোলাপি বাস, চলার পথ ও সূচি জানেন না অনেকেই
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদ-
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ন্যূনতম মজুরি নির্ধারণে বৈশ্বিক বাজারের বাস্তবতা দেখতে হবে’
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












