হাতেগোনা গোলাপি বাস, চলার পথ ও সূচি জানেন না অনেকেই
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নারী যাত্রীরা বলছেন, হাতেগোনা বাসগুলো নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাওয়ার ফলে সেগুলো সব নারীর নাগালে নেই। ফলে ওই বাসের জন্য অপেক্ষায় থাকারও যৌক্তিকতা দেখেন না অনেকে।
তাদের ভাষ্য, সবসময় নাগালে থাকলে গোলাপি বাসেই চলতেন, কিন্তু সেই সুযোগ না থাকায় অপেক্ষা বাড়ানোর প্রয়োজনও মনে করেন না তারা।
নারীদের যাতায়াত সহজ করতে আরও ১০০টি গোলাপি বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে ‘বাস রুট ফ্র্যাঞ্চাইজি’ চালু ও শৃঙ্খলা নিশ্চিত না করে শুধু নতুন বাস নামালে অতীতের মতই ব্যর্থ হবে উদ্যোগ।
বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন) রাহেনুল ইসলাম বলেন, ঢাকার পিংক বাসগুলো সকাল ৭টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যেই সব ডিপো থেকে ছাড়ে। ছাড়ার সময় সময়ের কোনো হেরফের হয় না।
তবে ফেরার সময় বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে ফেরার কথা থাকলেও যানজটের কারণে কখনো কখনো সন্ধ্যা ৭টারও বেশি বেজে যায়।
রাজধানীর মোহাম্মদপুর বাস ডিপো থেকে একটি গোলাপি বাস চলছে। এ ডিপোর হিসাব সহকারী (গ্রেড-১) সুমন মিয়া বলেন, নারী যাত্রীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় গোলাপি বাস পরিচালনায় লোকসান হয়। বাসের আয় দিয়ে পরিচালন ব্যয়ও মেটানো যায় না।
তার কথায়, একটি বাসে দুজন চালক ও দুজন কন্ডাক্টর থাকেন। চারজন কর্মীর গড় বেতন ও জ্বালানি খরচ মিলিয়ে দৈনিক পরিচালন ব্যয় দাঁড়ায় প্রায় ৬ হাজার টাকা। কিন্তু বাস থেকে প্রতিদিন সেই আয় হয় না।
জুমুয়াবার ও শনিবার গোলাপি বাস চলাচল বন্ধ থাকে, কারণ কর্মজীবী নারী যাত্রী পাওয়া যায় না। কিন্তু বাস বন্ধ থাকলেও স্থায়ী কর্মীদের সরকারি স্কেল অনুযায়ী বেতন দিতে হয়। অন্য বাসে নারী-পুরুষ, শিশু সবাই উঠতে পারে, ফলে আমাদের অন্যান্য সব বাস থেকে লাভ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু - ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দস্যুর ভয় আর ঋণের বোঝা নিয়ে জেলেদের সাগরে যাত্রা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকের পথ খোলা রেখে যত্রতত্র অভিযান
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারিচালিত রিকশা চার্জে নতুন নিয়ম
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদ-
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ন্যূনতম মজুরি নির্ধারণে বৈশ্বিক বাজারের বাস্তবতা দেখতে হবে’
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












