ভ্যাপসা গরমের মধ্যেই হিলিতে ঘন কুয়াশা
দিনাজপুর সংবাদদাতা:
হিলিতে ভাদ্র মাসের সকাল এবার যেন নতুন চমক নিয়ে হাজির হয়েছে। ভ্যাপসা গরমের মাঝেও সকাল বেলা দেখা মিলছে শীতকালের মতো কুয়াশার। এমন দৃশ্য দেখে বিস্মিত স্থানীয়রা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে দেখা মিলে এই কুয়াশার।
এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস বলছে, বায়ুম-লে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেই সঙ্গে আকাশ মেঘলা হওয়ায় এবং সকালের দিকে বাতাসে পানীয় বাষ্পের পরিমাণ শতকরা ৯০ ভাগ বা তারও বেশি হওয়ায় হালকা কুয়াশা দেখা দিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।