বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় জরুরি নির্দেশনা
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ রবি’, ১৩৯৩ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত সোমবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনে এই পরিপত্র জারি করা হয়। পরিপত্রে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব প্রতিষ্ঠানকে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী)-এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি, নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হলো।
নির্দেশনা:
১। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৪ সালের ১৮ নভেম্বরের প্রজ্ঞাপনমূলে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সব শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
২। নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠন হয়নি, ওই প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
৩। সব অ্যাডহক কমিটি ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে।
৪। কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থার আওতায় আসবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












