‘ভোটে সৎ ব্যক্তিদের নির্বাচিত করলে দেশে দুর্নীতি কমবে’
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোট না দেয়ার আহ¦ান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, এই শ্রেণির লোকদের প্রত্যাখ্যান করে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
দুদক চেয়ারম্যান বলেন, আসছে নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে ভোটারদের সঠিক লোককে নির্বাচিত করতে হবে। ভোটাররা দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। তবে জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে পরিবর্তন সম্ভব।
ভোটারদের প্রতি আহ¦ান জানিয়ে আবদুল মোমেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে। এ অবস্থা থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসতে হবে।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতি বিরোধীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।