‘আদালতের ঘাড়ে বন্ধুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত আ.লীগ’
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেছে, পতিত আওয়ামী লীগ সরকার আদালতের ঘাড়ে বন্ধুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিতো। গোয়েন্দা কর্মকর্তারা যা বলতো টিভি চ্যানেলগুলোর স্ক্রলে সেটাই যেত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জুলাই আন্দোলনে ‘প্রথম শহীদ’ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে সে এসব কথা বলে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারক নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে জবানবন্দি দেয় সে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।