ভোটের নিরাপত্তায় ৯ লাখ যৌথ সদস্য, থাকছেন ১,০৫১ ম্যাজিস্ট্রেট
, ২০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দেশজুড়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকার মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। একইসঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে মাঠে কাজ করবেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর নির্বাচন ভবনে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সেনাবাহিনী আগে থেকেই বিভিন্ন এলাকায় মোতায়েন থাকলেও থেকে তাদের টহল ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল সার্বক্ষণিক সক্রিয় থাকবে এবং ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হবে।
মাঠের বর্তমান পরিস্থিতি নির্বাচনের জন্য সম্পূর্ণ অনুকূলে রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর তারা নিশ্চিত হয়েছেন যে দেশের পরিস্থিতি সন্তোষজনক। এবারের নির্বাচনে সব মিলিয়ে প্রায় ৯ লাখ নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় সাড়ে ৫ লাখ সদস্য, পুলিশের ১ লাখ ৫০ হাজার, সশস্ত্র বাহিনীর ১ লাখ এবং বিজিবির ৩৫ হাজার সদস্য রয়েছেন। এ ছাড়া র্যাব, এপিবিএন ও কোস্টগার্ড সদস্যরাও মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবেন।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সাধারণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থার ভিন্নতা আনা হয়েছে। মেট্রোপলিটন এলাকার বাইরের সাধারণ কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে মেট্রোপলিটন এলাকার সাধারণ কেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। দুর্গম অঞ্চলের কেন্দ্রগুলোতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)