শুল্ক কমানোর পরও বেড়েছে খেজুরের দাম
, ২০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রজমান মাস এলে দেশে খেজুরের চাহিদা বাড়ে। এতে প্রায় প্রতি বছরই বাজারে অস্থিতিশীল পরিস্থিতি দেখা যায়। এবার রমজানে খেজুরের দাম নিয়ন্ত্রণে রাখতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুল্ক কমানোর পর বাজারে খেজুরের দাম কমেনি, বরং বেড়েছে। গত কয়েকদিনে রাজধানীর বাজারগুলোতে মানভেদে কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে খেজুরের দাম। আর চট্টগ্রামের পাইকারি বাজারে খেজুরের দাম বেড়েছে ২০-২৫ টাকা পর্যন্ত।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, তারা দাম বাড়াননি। তারা নিজেরাও বেশি দামে কিনছেন। আর আমদানির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা বলছেন, আমদানি প্রক্রিয়ায় থাকা অন্তত পাঁচটি জাহাজ দেশে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তাছাড়া চট্টগ্রাম বন্দরের টানা শ্রমিক ধর্মঘটের ফলে খালাস না হওয়ায় খেজুরের বাজারে সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফআইএ) তথ্য অনুযায়ী, দেশে বছরে ৯০ হাজার টনের মতো খেজুরের চাহিদা রয়েছে। রমজান মাসে এর চাহিদা ও বিক্রি বেড়ে যায়। বার্ষিক চাহিদার দুই-তৃতীয়াংশই বিক্রি হয় রমজান মাসে।
এদিকে আসন্ন রমজান মাসে খেজুরের দাম স্থিতিশীল রাখতে আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়ে গত ২৪ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে এনবিআর।
বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া আগের বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর-সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ফল আমদানির ওপর অগ্রিম আয়কর ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। অগ্রিম আয়কর ছাড়ের এ সিদ্ধান্তও বহাল রয়েছে বলে জানানো হয়।
গত জুমুয়াবার কারওয়ান বাজার, বাড্ডা ও নতুন বাজার ঘুরে দেখা যায়, জাহিদি খেজুর বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়। এক সপ্তাহ আগেও এটি ২৫০ টাকায় বিক্রি হচ্ছিল। দাবাস ও বরই খেজুর বিক্রি হচ্ছে ৫২০ টাকা। এ দুই জাতের খেজুর গত সপ্তাহে মানভেদে ৪৮০-৫০০ টাকায় বিক্রি হয়েছে। মাশরুর ও আলজেরিয়ান খেজুর ৬০০ টাকা, মাবরুম ১ হাজার ২০০ টাকা, আজওয়া (১) ১ হাজার ২০০ টাকা, আজওয়া (২) ১ হাজার, কালমি খেজুর ৮৫০ টাকা, মরিয়ম ১ হাজার ১০০ টাকা, খুরমা খেজুর ৩৬০ টাকা, মেডজুল ১ হাজার ৩০০ টাকা, সুক্কারি ৮০০, মেডজুল জাম্বু খেজুর ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের এক ফল বিক্রেতা বলেন, কয়েকদিন ধরেই খেজুরের দাম বেশি। আমরাই বেশি দামে কিনছি। তাই কম দামে বিক্রি করতে পারছি না।
উত্তর বাড্ডা এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, রমজানের এখানো প্রায় দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে বাজারে খেজুরের দাম বেড়ে গেছে। সরকার ভ্যাট কমালেও আমরা কোনো সুবিধা পাচ্ছি না। তাহলে ভ্যাট কমানোর কী দরকার? সরকার এখনই পদক্ষেপ না নিলে রোজার সময় দাম আরো বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












