ভোগান্তি কমলেও পুরোপুরি কাটেনি তেলের সংকট
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
জ্বালানি তেলের জন্য পাম্পের সামনে অপেক্ষা আর ভোগান্তি যেন শেষই হচ্ছে না। তবে আগে যেখানে সারাদিন দাঁড়িয়ে তেল পাওয়া যেতো, এখন সেখানে এক থেকে তিন ঘণ্টার মতো সময় লাগছে। কোনও কোনও পাম্পে এর চেয়েও কম সময়ে তেল পাওয়ার কথা জানিয়েছে গ্রাহকরা। পাম্প মালিকরা জানান, তারা যে পরিমাণ তেলে সরবরাহ পাচ্ছেন তাতে সারাদিন তেল দেওয়া সম্ভব না। সরকার যদি সরবরাহ কিছুটা বৃদ্ধি করে তাহলে আর লাইন থাকবে না।
তেলের পাম্পগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ট্রাস্ট, মেঘনা ও সুমাত্রায় তেলের লাইন বেশ বড় আছে এখনও। এক থেকে দুই ঘণ্টা লাগছে তেল পেতে। তবে, অন্য পাম্পে লাইন ছোট, সময়ও কম লাগছে।
নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার থেকে গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকালে তেল কিনেছেন সরফরাজ হোসেন। তিনি বলেন, “বিকাল ৫টায় লাইনে দাঁড়িয়ে ২৫ মিনিটে তেল পেয়েছি।” তবে, কেউ কেউ ৩৫ মিনিট সময় লেগেছে বলেও জানান।
এদিকে, উত্তরার মাসুদ হাসান পাম্পে ফুয়েল পাস দিয়ে ফুল ট্যাংকি তেলে পেয়েছেন নাইম হোসেন। লাইনও ছোট বলে জানান তিনি। অপরদিকে, গাবতলির এসপি ফুয়েল পাম্পে দুপুর ২টার দিকে লাইন ছিল ৫০ থেকে ৬০ জনের। লাইনে থেকে ঘণ্টাখানেক সময় লেগেছে গ্রাহকদের তেল পেতে। এই হিসাবে ঢাকায় তেলের পাম্পে দাঁড়িয়ে থাকার ভোগান্তি বেশ কিছুটা কমে এসেছে বলে বুঝা যায়।
বিষয়টি নিয়ে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, “সরবরাহ কিছুটা বাড়লেও পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি। মোটরসাইকেলের লাইন হয়তো কিছুটা কমেছে, কিন্তু চাপ কমেনি। অকটেনের সমস্যা কেটে গেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।”
তিনি আরও বলেন, “আতঙ্ক এখনও কাটেনি। তাই সবাই বাড়তি তেলই কিনছে। আগে যেখানে ২০০ টাকার তেল কিনতো তারা এখন এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকার তেল কিনছেন। তাই দ্রুত তেল ফুরিয়ে যাচ্ছে। অকটেনের সংকট কমে এলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডিজেলের চাহিদা বেড়েছে। অনেক কারখানায় জেনারেটর চালায়, সে জন্য ডিজেল লাগে। এসব কারণে এখন ডিজেলের সরবরাহ বাড়ানোর দরকার।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ড লাইন নির্মাণ করা হবে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেট বক্তব্যের গুরুত্বপূর্ণ তথ্য
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি সম্প্রসারণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন আতঙ্ক: চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৫ বছরের বেশি বয়সীদের লাগবে না ট্রেন ভাড়া
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের পরিকল্পনা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে হবে ফ্লাড ওয়াল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেটে আধুনিক গণপরিবহনসহ যোগাযোগ অবকাঠামোতে যা থাকছে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)